| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মিতালি, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১৬:২২:১৭
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মিতালি, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

ভারতের নীল জার্সি গায়ে ৭৮০৫ রান করেছেন এই মহিলা ব্যাটিং। ৩৯ বছরের মিতালি ৮৯টি টি-২০ ম্যাচ খেলে করেছেন ২৩৬৪ রান ও ১২টি টেস্টে ৬৯৯ রান। টেস্টে তাঁর একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। ২৩ বছর ভারতীয় ক্রিকেটের সেবা করার পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। ১৯৯৯ সালে জাতীয় দলে অভিষেক হয় তাঁর। কিছুদিন আগেই শেষ হওয়া মহিলা বিশ্বকাপে শেষবার খেলেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, “সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য সকলের আশীর্বাদ চাইছি। ছোটবেলাতেই ভারতের নীল জার্সি পরার স্বপ্ন দেখেছিলাম। দেশের প্রতিনিধিত্ব করাই আমার কাছে সবথেকে সম্মানের। সব যাত্রাই একদিন শেষ হয়, সবধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালাম।” তিনি আরও লেখেন, “জাতীয় দলে সুযোগ পাওয়ার দারুণ অভিজ্ঞতা হয়েছে। বিসিসিআই কে ধন্যবাদ আমায় সব সময় সমর্থনের জন্য।”

তাঁর অবসর নিঃসন্দেহে ভারতের মহিলা ক্রিকেটের এক স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করল। ২০১৭ বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বে ভারত ফাইনালে পৌছেছিল। কিছুদিনের মধ্যেই তাঁর বায়োপিক আসতে চলেছে বড় পর্দায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...