বাংলাদেশের জামালপুরে লিওনেল মেসির দৃষ্টিনন্দন বাড়ি
ফুটবলপ্রেমী শামীম হাসান ইসলমাপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চর দাতনা পূর্ব পাড়া গ্রামের বাদশা আলমের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি ইসলামপুর কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি তিনি একটি দোকান পরিচালনা করেন।
সেই দোকানের জমানো টাকা থেকেই তার টিনের বাড়িকে রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। যার মাঝখানে রয়েছে মেসির ছবি।

শামীম হাসান জানান, ছোটকাল থেকেই তিনি আর্জেন্টিনা ও মেসির ভক্ত। তাই তিনি ভালোবেসে তার ঘরকে রাঙিয়েছেন। সামনে কাতার বিশ্বকাপ। মূলত এ বিশ্বকাপকে ঘিরে তার মূল পরিকল্পনা। তাই বন্ধুদের নিয়ে নিজ হাতে এঁকেছেন মেসির ছবি এবং পতাকা। ভবিষ্যতে টিনের চালেও আঁকতে চান মেসির ছবি এবং আর্জেন্টিনার পতাকা। যেখানে একপাশে বাংলাদেশের পতাকাও থাকবে।
