| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ান দল থেকে বাদ পড়লেন মিচেল স্টার্ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১৩:১৪:১২
অস্ট্রেলিয়ান দল থেকে বাদ পড়লেন মিচেল স্টার্ক

একটু অদ্ভুতুড়ে ইনজুরিতেই পড়েছেন মিচেল স্টার্ক। প্রথম ওভারে নিজের বোলিং হ্যান্ডে জুতার স্পাইকে চোট পান তিনি।

মাঠেই তার শুশ্রুষার প্রয়োজন হয়। যদিও ম্যাচে ঐ ওভার তো বটেই, কোটার ৪ ওভারই করেন তিনি। যেখানে ২৬ রান খরচে ৩ উইকেট নেন এই গতি তারকা।

৩২ বছর বয়সী স্টার্ক ১ম ম্যাচ খেলতে পারলেও ২য় ম্যাচ খেলতে পারবেন না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটডটকমডটএইউ।

১ম ম্যাচ শেষে গণমাধ্যমটিকে ম্যাচসেরা জশ হ্যাজেলউড বলেন, ‘এটা এক অদ্ভুত ইনজুরি। তার বোলিং ফিঙ্গারে স্পাইকে কেটে যায়। সে এটাতে টেপ পেচিয়ে খেলতে পেরেছে কারণ ঘটনাটি ম্যাচেই ঘটেছে। তবে আজ তেমনটি হবার সুযোগ কম।

আজ কলম্বোতে বাংলাদেশ সময় সাড়ে ৭ টায় শুরু হবে ২য় টি-টোয়েন্টি।

স্টার্কের ইনজুরি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের সুযোগ করে দিচ্ছে জাই রিচার্ডসনের। যদিও নির্বাচকরা স্পিনার মিচেল সুইপসনকে খেলানোর কথাও ভাবতে পারে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড-

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...