| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ফিফা বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৮ ১২:৪১:২৪
অবশেষে ফিফা বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফিফা বিশ্বকাপের ট্রফি এবং এর সঙ্গে আগত বিদেশি অতিথিদের আতিথেয়তা দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফে কর্মকর্তা এবং স্পন্সর কোকাকোলার প্রতিনিধিরা।

ফুটবল ও কাতার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্বের মাত্র ৫১টি দেশে এবারের বিশ্বকাপ ট্রফি ভ্রমণ করবে। তারমধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশও। ১২ মে দুবাই দিয়ে যাত্রা শুরু করা বিশ্বকাপ ট্রফি ৩৬ ঘণ্টার জন্য বাংলাদেশের মানুষের কাছাকাছি এসে পৌঁছালো।

এবারের বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসার পথে চার্টার্ড ফ্লাইটে ফিফার আরও ৭ জন প্রতিনিধি এসেছেন। যাদের মধ্যে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বুও রয়েছেন।

বিশ্বকাপ ট্রফিটি বিমানবন্দর থেকে আজ বিকেল ৪টায় রাষ্ট্রপতি ভবন ‘বঙ্গভবনে’ এবং সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবনে’ নিয়ে যাওয়া হবে।

এরপর আগামীকাল বৃহস্পতিবার বিশ্বকাপ ট্রফিটি ফুটবল ভক্তদের দেখানোর জন্য রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে নিয়ে যাওয়া হবে। সেখানে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলা যাবে।

এরপর আগামীকাল বিকেল সাড়ে ৪টায় ট্রফিটি বনানীর আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। সেখানে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির সফর উপলক্ষে একটি কনসার্টের (সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত) আয়োজন করা হয়েছে। সেখানে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ফুটবলপ্রেমীদের জন্য ট্রফিটি আবার প্রদর্শন করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...