| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইউন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে যুক্ত হলেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ২১:০৫:৪৭
ইউন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে যুক্ত হলেন তাসকিন

মূলত দক্ষিণ আফ্রিকা টেস্টের পরে চোটের কারণে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না তাসকিন। তবে দ্রুত উন্নতি করায় এবার ফিজিওর পরামর্শ মেনে টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে এই ডানহাতি পেসারকে। আর তাতে টি-টোয়েন্টি স্কোয়াড ১৫ সদস্য থেকে বেড়ে ১৬ সদস্যের হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাসকিনের অর্ন্তভুক্তির বিষয়টি নিশ্চিত করে নান্নু বলেন, 'সে (তাসকিন) যুক্ত হয়েছে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে)। ফিজিওর পরামর্শ মতে তাকে খেলানো হচ্ছে।'

এর আগে গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে চোটে পড়েন তাসকিন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে খেলার সময় কাঁধে চোট পান এই ডানহাতি পেসার। এর পর সিরিজের দ্বিতীয় টেস্ট না খেলে তাকে দেশে ফিরতে হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।

লন্ডন থেকে ফিরে পুর্নবাসন প্রক্রিয়া শুরু করেন তাসকিন। আর তাতে দ্রুত উন্নতি করেন তিনি। এ মাসের শুরুর দিকে নেটে বোলিং অনুশীলনও শুরু করেছেন এই পেসার। আগামী ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা রয়েছে তার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগামী ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...