| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ডেভিড মিলারকে বদলে দিয়েছে আইপিএল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১৯:৩৫:২০
ডেভিড মিলারকে বদলে দিয়েছে আইপিএল

গুজরাট টাইটান্সের ফিনিশারের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন এই দাপুটে ব্যাটসম্যান। সেই সঙ্গে প্রথম আসরেই দলটির আইপিএলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন মারকুটে এই ব্যাটার। এমন পারফরম্যান্সে মন ভরেছে মিলারের।

তিনি বলেছেন, 'আমি যে পরিমাণ রান করেছি এবং যে কয়েকটা ম্যাচ শেষ করে এসেছি আমি আইপিএল শুরু আগে এমনটাই আশা করেছিলাম। মিডল অর্ডারে ব্যাটিং করলে আপনি চাইবেন খেলা শেষ করে আসতে। আমি এটা করতে পেরে দারুণ আনন্দিত।'

নিজের খেলার ধরণ নিয়ে ব্যাখ্যা দিয়ে মিলার বলেছেন, 'আমি বলবো না আমি ভিন্ন কিছু করেছি। আমি অনেক দিন ধরে খেলছি, একটি জিনিস হয়েছে এবং আমি আমার ভূমিকায় অনেক বেশি অভিজ্ঞ হয়েছি। আমি আমার খেলাটা এখন ভালো বুঝছি। আমি এখনও ঘাবড়াই এবং মনে মধ্যে নেতিবাচক ব্যাপারগুলো ঘুরপাক খায়। কিন্তু আমি এখন এগুলো বেশি ভালোভাবে সামলাতে পারি।'

আইপিএলের এমন দারুণ পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে চাপে ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে মিলার জানিয়েছেন, তার কাঁধে বাড়তি কোনো চাপ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই কিছুটা চাপ থাকে। তবে তা অভিজ্ঞতা দিয়েই সামাল দেন তিনি।

এ প্রসঙ্গে মিলারের ভাষ্য, 'আমার কাঁধে বাড়তি কোনো চাপ নেই। সিনিয়র বা জুনিয়র হিসেবে আমি যতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছি এখানে কিছুটা চাপ থাকেই। আমার মনে হয় না এটার পরিবর্তন হবে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে এটা আমি ভালোভাবে মোকাবেলা করি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...