কোটি টাকার জালিয়াতি, আটক ভারতের সাবেক ক্রিকেটারের বাবা
ভারতীয় গণমাধ্যমের খবর, ২০১৩ সালে ব্যাংক অফ মহারাষ্ট্র শাখা জৌলখেদাতে পোস্টিং হওয়া ব্যাংক ম্যানেজার অভিষেক রত্নম এই আর্থিক কেলেঙ্কারির ষড়যন্ত্র করেছিলেন।
কিন্তু রত্নমের বদলির পরে সেই বছরেই বিনয় ওঝা, অন্য একজনের সাথে ষড়যন্ত্র করে মোট ৩৪টি জাল অ্যাকাউন্ট খোলেন। এরপর তাদের ওপর কেসিসি ঋণ স্থানান্তর করে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেন। এই সময়ে বিনয় ওঝা ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
এরপর সাবেক ব্যবস্থাপক অভিষেক রত্নম, বিনোদ পাওয়ার, হিসাবরক্ষক নীলেশ চলত্রে এবং দিনানাথ রাঠোরের সাথে মিলে গোটা টাকা ভাগ করে নেন বিনয়। সঙ্গে সঙ্গে এই হিসাবের গড়মিল ধরা পড়েনি।
প্রায় এক বছর পরে, ব্যাংকের নতুন শাখা ব্যবস্থাপক রীতেশ চতুর্বেদী ব্যাপারটি লক্ষ্য করে থানায় অভিযোগ করেন। অভিযোগ ছিল যে, ভুয়া নাম ও ছবির ভিত্তিতে কিষাণ ক্রেডিট কার্ড বানিয়ে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে। অভিযুক্তরা মৃত মানুষদের নামে একটি অ্যাকাউন্ট খুলে টাকা তোলে। এর পাশাপাশি অন্য কৃষকদের নামে কেসিসি করেও টাকা তোলা হয়।
তদন্তের পর, পুলিশ প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করে। কিন্তু মামলাটি দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন নমন ওঝার পিতা। মঙ্গলবার তিনিও ধরা পড়েছেন। গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়। তার একদিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।
৩৮ বছর বয়সী নমন ওঝা ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। তবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার বড় হয়নি। একটি করে টেস্ট, ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টিতেই শেষ হয়েছে তার ক্যারিয়ার। তবে ঘরোয়া ক্রিকেটে রেকর্ড বেশ সমৃদ্ধই ছিল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
