| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের ঢুস

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১৯:০৮:৩০
ব্রেকিং নিউজঃ কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের ঢুস

ফুটবল বিশ্বে সেদিনকার ঘটনা অমর করে রাখতে ভাস্কর্যও বানানো হয় ২০১৩ সালে। যার কারিগর ছিলেন জিদানের মতো আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি শিল্পী আদেল আবদেসসামেদ। ১৬.৪ ফুট উচ্চতার ‘ক্যু দে তেতে’ নামের ব্রোঞ্জ ভাস্কর্যটি ওই বছর স্থাপন করা হয়েছিল দোহায় সমুদ্রের পাশের এক সড়কে। কয়েক দিন পর দেখা যায় ভাস্কর্য নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হতে। মুসলিম প্রধান দেশ হওয়াতে সমালোচনা উঠে যে তাতে ‘মূর্তিপূজা’ ও ‘সহিংসতা’র বিষয়টি তুলে ধরা হচ্ছে।

নতুন করে কাতার বিশ্বকাপ উপলক্ষে আবারও সেটি পুনঃস্থাপিত হতে যাচ্ছে। যার মালিক কাতার জাদুঘর। জাদুঘরটির প্রধান ও কাতারের আমিরের বোন শেখ আল মায়াসা আল থানি সামাজিক প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে বলেছেন, ‘সমাজে বিবর্তন আসে। এটা হতে সময় লাগে। মানুষ শুরুতে হয়তো সমালোচনা করে। কিন্তু পরে বুঝতে পারে, তাতে অভ্যস্তও হয়ে উঠে।’

এই বক্তব্যের মাধ্যমে হয়তো প্রথম দিককার ঘটনার কথাই উল্লেখ করেছেন আল মায়াসা আল থানি। তিনি বলেছেন, শুরুতে যেস্থানটিতে ভাস্কর্য বসানো হয়েছিল সেটি সঠিক ছিল না। এখন সেটি দোহার নতুন ক্রীড়াজাদুঘরে বসানো হবে।

আল মায়াসা সাংবাদিকদের বলেছেন, এই ভাস্কর্যটি প্রদর্শনের উদ্দেশ্যই হচ্ছে খেলোয়াড়দের ওপর যে ধরনের মানসিক চাপ যায়, সেটি উত্থাপন এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন। তিনি আরও বলেছেন, ‘জিদান কাতারের ভালো বন্ধু। আরব বিশ্বেরও তিনি একজন মহান আদর্শ। শিল্প আর যে কোনও কিছুর মতোই আস্বাদন করার বিষয়। আমাদের লক্ষ্য হচ্ছে জনসাধারণের ক্ষমতায়ন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...