| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দল থেকে ছিটকে গেলেন ডি গ্রান্ডহোম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১৬:৩৩:৪০
দল থেকে ছিটকে গেলেন ডি গ্রান্ডহোম

ইংল্যান্ড দফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে নিউজিল্যান্ড। তবে ভালোই খেলেছিলেন অলরাউন্ডার গ্রান্ডহোম। প্রথম ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনে বোলিং করার সময় ডান পায়ের গোঁড়ালিতে ব্যথা পেয়েছিলেন তিনি। ম্যাচ শেষে এমআরআই করে দেখা গেছে, গ্রান্ডহোমের ডান পায়ের গোঁড়ালি চিড় ধরেছে।

এই চিড়ের ফলে ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গেলেন গ্রান্ডহোম। ইংল্যান্ড সফরে হেনরি নিকোলসের ছিটকে যাওয়ার আশঙ্কায় আগে থেকেই দলের সাথে রাখা হয়েছিল মাইকেল ব্রেসওয়েলকে। এবার গ্রান্ডহোমের বদলি হিসেবে তাকে যুক্ত করা হয়েছে মূল দলে। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, গ্রান্ডহোমের সুস্থ হতে প্রায় ১০ থেকে ১২ সপ্তাহ (আড়াই থেকে তিন মাস) সময় লাগবে। স্টিড জানান, "সিরিজের শুরুতেই কলিনের চোটে পড়া আমাদের জন্য হতাশাজনক। সে আমাদের টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাকে আমরা অনেক মিস করব।"

তবে গ্রান্ডহোমের বদলি খেলোয়াড় নিয়েও সন্তুষ্ট স্টিড। তিনি বলেন, "এই মুহূর্তে গ্রান্ডহোমের বদলি হিসেবে মাইকেলের মতো একজনকে পাওয়া সৌভাগ্যজনক। মাইকেল গত এক মাস ধরেই দলের সাথে রয়েছে এবং ম্যাচ খেলার জন্যও প্রস্তুত।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...