| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গোপনে যুক্তরাষ্ট্র চলে গেলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১২:৪৪:৫৪
গোপনে যুক্তরাষ্ট্র চলে গেলেন সাকিব

তবে ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বিমান ধরার আগে সাংবাদিকদের সাথে কথা বলবেন এই অলরাউন্ডার। তবে এক প্রকার কাউকে না জানিয়েই যুক্তরাষ্ট্র চলে গিয়েছেন সাকিব আল হাসান।

বিশ্বস্ত এক সূত্র থেকে জানা যায়, সাকিব রোববার রাত সাড়ে ১০টায় ঢাকা ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে কিছুদিন সময় কাটানোর জন্য কাউকে না জানিয়ে হঠাৎ তার দেশত্যাগ। জানা গেছে, ১০ জুন সেখান থেকে সরাসরি অ্যান্টিগায় দলের সাথে যোগ দেবেন এ তারকা।

১৬ জুন অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের প্রথম টেস্টে সাকিবের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ দল। এ নিয়ে তৃতীয়বারের মতো উইন্ডিজের বিপক্ষেই শুরু হচ্ছে সাকিবের অধিনায়কত্ব। এর আগে ২০০৯ সালে প্রথমবার ও ২০১৮ সালে দ্বিতীয় দফায় ওয়েস্ট ইন্ডিজ সফরেই শুরু হয় সাকিবের টেস্ট অধিনায়কের অধ্যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...