| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো আফগানরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ২২:৩৬:২৮
জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো আফগানরা

জিম্বাবুয়ের লক্ষ্য তাড়া করতে জবাবে ৫.৩ ওভার হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফগানরা। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই রহমতউল্লাহ গুরবাজকে হারায় আফগানরা। এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ।

এই দুজনে দ্বিতীয় উইকেটে ১৯৫ রান জুটি গড়ে আফগানিস্তানকে জয়ের অনেক কাছে নিয়ে গেছেন। এরপর ৮৮ রান করে রহমত ফিরলে নতুন ব্যাটার হাসমতউল্লাহ শহীদিকে নিয়ে আফগানদের জয় এনে দিয়ে মাঠ ছাড়েন গুরবাজ।

এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৪১ বলে ১২০ রানের ইনিংস খেলে। সবে ৪ ওয়ানডে খেলা ইব্রাহিমের এটাই ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে ব্যাট হাতে তার সর্বোচ্চ ইনিংসটি ছিল মাত্র ১৯ রানের।

জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ব্লেজিং মুজারাবানি ও ডোনাল্ড তিরিপানো। এর আগে এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।

বল হাতে নেমে শুরু থেকেই উইকেট তুলে নিয়েছেন আফগান বোলাররা। ইনিংসের দ্বিতীয় বলেই কোনো রান না করে আউট হয়েছেন রেজিস চাকাভা। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেছেন ইনোসেন্ট কাইয়া।

এ ছাড়া ক্রেইগ আরভিনের ৩২, সিকান্দার রাজার ৪০ রানে ভর করে ২২৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ফরিদ আহমেদ, ২টি করে উইকেট পেয়েছেন ফজলহক ফারুকি, মোহাম্মদ নবি ও রশিদ খান।

সংক্ষিপ্ত স্কোর-

জিম্বাবুয়ে- ২২৮/১০ (৫০ ওভার) (কাইয়া ৬৩, আরভিন ৩২, রাজা ৪০; ফরিদ ৩/৫৬, ফারুকি ২/৩৪)

আফগানিস্তান- ২২৯/২ (৪৪.৩ ওভার) (ইব্রাহিম ১২০*, রহমত ৮৮; মুজারাবানি ১/৪২, তিরিপানো ১/৩২)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...