| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরে দুই আইপিএলের সম্ভাবনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ২১:২০:২২
এক বছরে দুই আইপিএলের সম্ভাবনা

যদিও এমনটা এখনই হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না সাবেক এই ভারতীয় ক্রিকেটার। আইপিএলের বর্তমান প্রধান স্পন্সর টাটা। এর আগে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আইপিএলের প্রধান পৃষ্ঠপোষক ছিল ডিএলএস। এরপর আইপিএলের স্পন্সর হয় পেপসি।

পরবর্তীতে ভিভো ও ড্রিম ইলেভেন আপিএলের স্পন্সর করেছে। এবার টাটার সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে আইপিএলের। আকাশ মনে করেন এই চুক্তির মেয়াদ শেষেই দেখা যেতে পারে এক বছরে দুই আইপিএল।

এ প্রসঙ্গে আকাশ বলেন, 'এটা নিশ্চিত যে আইপিএল শুধু ৯০ ম্যাচের একটি টুর্নামেন্ট থাকবে না। আপনি জিজ্ঞেস করতে পারেন এটা কেন হবে? এটা আপনার আর আমার বিষয় নয়। এটা তার বাজারই নিশ্চিত করবে।'

দুটি আইপিএলের পরিধি কেমন হবে সেই বিষয়েও ধারণা দিয়েছেন আকাশ। তিনি মনে করেন ৯৪ ম্যাচের বড় একটি আইপিএল হবেই। সেই সঙ্গে এক মাসের আরেকটি ছোটো আইপিএল হবে। যেখানে প্রতি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে।

আকাশের ভাষ্য, 'এটা হয়তো এখনই হবে না। এটা এই সাইকেলে হবে না। এমনকি এটা আগামী পাঁচ বছরেও হবে না কিন্তু এটা পাঁচ বছর পর হবে। আমি শতভাগ নিশ্চিত এটা হবেই। সেখানে একটি বড় আইপিএল থাকবে যেখানে ৯৪ ম্যাচ হবে এবং আরেকটি আইপিএল হবে ছোটো। যার পরিধি হবে এক মাসের। সম্ভবত সেখানে প্রতি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...