| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ওয়াটসনের বিশ্বাস বিশ্বকাপের আগেই রানে ফিরবেন অ্যারন ফিঞ্চ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ২০:৫০:০৬
ওয়াটসনের বিশ্বাস বিশ্বকাপের আগেই রানে ফিরবেন অ্যারন ফিঞ্চ

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে প্রায় ১৯ গড়ে ১৩৫ রান করেছিলন ফিঞ্চ। যেখানে চার ইনিংসেই দুই অঙ্ক ছুঁতে পারেননি তিনি। যদিও তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। আর বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া হয়ে ৬ টি-টোয়েন্টি ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি পেয়েছেন কেবল একটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসবে অস্ট্রেলিয়ায়। নিজেদের ঘরের মাঠে অজিদের ট্রফি ধরে রাখার মিশন। এই আসরেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেন ফিঞ্চ। আর বিশ্বকাপnএর আগেই অফ ফর্ম কাটিয়ে রানে ফিরবেন তিনি এমনটাই প্রত্যাশা ওয়াটসনের।

তিনি বলেন, 'আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রচুর খেলা রয়েছে এবং আমি জানি যে, অস্ট্রেলিয়ার স্বার্থে যতটা সম্ভব সে এটি (ব্যাটিং) নিয়ে কাজ করবে এবং আমি সত্যিই আশা করি যে, সে এটি (ব্যাটিং সমস্যা) সমাধান করতে পারবে।'

সর্বশেষ আইপিএলের আগে অনুষ্ঠিত মেগা নিলামে দল পাননি ফিঞ্চ। তবে আসর চলাকালে এই অজিকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাদের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন তিনি। আসরে ৫ ম্যাচে প্রায় ১৭ গড়ে মোটে ৮৬ রান এসেছে তার ব্যাট থেকে।

ওয়াটসন বলেন, 'বিশেষ করে কেকেআরের (কলকাতা নাইট রাইডার্স) হয়ে আইপিএলের সময় আমি তাকে যেমন দেখেছি, তা (পারফরম্যান্স) খুব একটা ভালো ছিল না এবং এটা আমাকে খুব একটা আত্মবিশ্বাস দেয়নি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...