| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

জাপানার কাছে থেকে দলকে লজ্জার হাত থেকে বাঁচালো নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ১৯:৩৮:৫৯
জাপানার কাছে থেকে দলকে লজ্জার হাত থেকে বাঁচালো নেইমার

জাপানের ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের একমাত্র গোলে ১-০ ব্যবধানের কষ্টের জয় পেয়েছে দলটি। ম্যাচে মোট ২১টি আক্রমণ করেছিল ব্রাজিল। তারমধ্যে ৫টি ছিল গোলমুখে। জাপান ৭টি আক্রমণ করলেও কোনো শটই জাল বরাবর রাখতে পারেনি।

বৃষ্টির মধ্য দিয়ে এদিন দুই দলের খেলা শুরু হয়। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। তবে ভাগ্য সহায় ছিল না নেইমারের। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ এক টাচে গোলমুখে শট নেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে গোলবারে লেগে ফিরে বলটি।

এরপর নিয়মিত বিরতিতেই আক্রমণ করতে থাকে ব্রাজিলিয়ানরা। তবে জাপানের ডি বক্সের সামনে এসেই যেন খেই হারিয়ে ফেলতে থাকে দলটি। জাপানও নিজেদের ডিফেন্সে ব্রাজিলিয়ানরা আসতেই মৌমাছির চাকের মতো ঘিরে ধরছিলো তাদের।

যার কারণে নেইমার-ভিনিসিয়াস জুনিয়র কিংবা লুকাস পাকুইতারা সুবিধা করে উঠতে পারছিলো না। এরমধ্যেও নেইমার দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল তবে জাপানের গোলরক্ষক এস গোন্ডার দারুণ সেইভে প্রথমার্ধে দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধেও মাঠে নেমে দারুণ খেলতে থাকে সেলেসাওরা। একের পর এক সুযোগ সৃষ্টি করতে থাকে দলটি। তবে কিছুতেই যেন পেরে উঠছিল না। অবশেষে ম্যাচের ৭৭ তম মিনিটে এসে জয়সূচক একমাত্র গোল আদায় করে নেয় ব্রাজিলিয়ানরা।

অবশ্য পেনাল্টি থেকে গোল করেন নেইমার। পেনাল্টি আদায় করে নেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। ম্যাচের বাকি সময়ে জাপান চেষ্টা করলেও গোলমুখে কোনো শটই রাখতে পারেনি স্বাগতিকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...