| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সুখবর পেলো ইংল্যান্ড, বাংলাদেশের জন্য অনেক বড় দু;সংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ১৫:৫২:২৪
সুখবর পেলো ইংল্যান্ড, বাংলাদেশের জন্য অনেক বড় দু;সংবাদ

টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে তলানিতে ছিল বাংলাদেশ। তবে এবার জয় এবং ড্রয়ের দেখা পেয়েছে তারা। অন্যদিকে টানা ব্যর্থতায় নিচের দিকে নামতে থাকে ইংল্যান্ড। এমনকি তলানিতেও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু এক লর্ডস টেস্টের কারণে ইংলিশরা বাংলাদেশকে সবার তলানিতে নামিয়ে দিয়েছে। পিছিয়েছে লর্ডস টেস্টে হেরে যাওয়া নিউজিল্যান্ডও।

লর্ডসে নতুন অধিনায়ক বেন স্টোকস ও নতুন কোচ ব্র্যান্ডন ম্যাককালামের যুগলবন্দীতে দারুণ জয় দিয়ে নতুন যুগ শুরু করেছে ইংল্যান্ড। তবে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচটা নিজের করে নিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক জো রুট। দলের জয় নিশ্চিতের পাশাপাশি এই ম্যাচে ১০ হাজারি ক্লাবেও প্রবেশ করেছেন তিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ইংল্যান্ডের এটি দ্বিতীয় জয়। এছাড়া ৪ ম্যাচে ড্র করেছে তারা। কিন্তু জরিমানা বাবদ পয়েন্ট হারানোয় তাদের অবস্থান ছিল বাংলাদেশের নিচে। অর্থাৎ নবম স্থানে। কিন্তু লর্ডসে জিতে ইংলিশরা উঠে এসেছে অষ্টম স্থানে। আর নবম স্থানে নেমে গেছে বাংলাদেশ।

অন্যদিকে লর্ডস টেস্টে হেরে এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে নিউজিল্যান্ড। আর তাতে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। শীর্ষ পাঁচ স্থানে আগের মতোই আছে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...