| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্যঃ ১২ ওভারে পড়লো ১৮ উইকেট, অদ্ভুত ম্যাচের ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ১৫:৪১:০৫
অবিশ্বাস্যঃ ১২ ওভারে পড়লো ১৮ উইকেট, অদ্ভুত ম্যাচের ফলাফল

কলম্বোর নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বৃষ্টির কারণে কালুতারা টাউন ক্লাব (কেটিসি) ও গল ক্রিকেট ক্লাবের (জিসিসি) মধ্যকার ম্যাচটি ইনিংসপ্রতি ৬ ওভারে নামিয়ে আনা হয়। যেখানে বোলারদের আধিপত্যে দুই ইনিংস মিলে ১২ ওভারেই পড়েছে ১৮টি উইকেট।

ম্যাচের প্রথম ইনিংসে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০ রান করে গল ক্রিকেট ক্লাব। জবাবে কালাতুরা টাউন ক্লাবও ৬ ওভারে হারায় ৯ উইকেট। তাদের স্কোরবোর্ডেও জমা পড়ে ঠিক ৩০ রান। অর্থাৎ দুই দল মিলে ম্যাচে করতে পেরেছে মাত্র ৬০ রান।

আইসিসি স্বীকৃত কুড়ি ওভারের ম্যাচগুলোর মধ্যে অন্তত ১০ ওভার খেলা হওয়া কোনো ম্যাচে এটিই সর্বনিম্ন রানের রেকর্ড। ম্যাচের ১২ ওভারের মধ্যে মাত্র দুইটি ওভারে কোনো উইকেটের দেখা মেলেনি। উইকেটপ্রতি রান উঠেছে মাত্র ৩.৩৩ গড়ে। এটিও সর্বনিম্ন গড়ের রেকর্ড।

ব্যাটারদের দৈন্যদশার ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন কালুতরার বাঁহাতি স্পিনার ইনশাকা সিরিবর্ধনে। তিনি দুই ওভারে মাত্র পাঁচ রান খরচায় নিয়েছেন পাঁচটি উইকেট। এর মধ্যে একটি ওভারেই নিয়েছেন ৪ উইকেট। একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্ক ছুঁয়েছেন গলের কাওসিথা কোদিথুওয়াক্কু, করেছেন ১২ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...