| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইসিসির তালিকায় সেরা ক্রিকেটার মুশফিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ১৫:০৪:৪১
আইসিসির তালিকায় সেরা ক্রিকেটার মুশফিক

মে মাসের পারফরম্যান্স বিবেচনায় এ মনোনয়ন পেয়েছেন মুশফিক। গতবারের মতো এবারও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভালো খেলেই মাস সেরার দৌড়ে নিজের নাম তুলেছেন তিনি। এছাড়া মনোনয়ন পাওয়া অন্য দুজন হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও আসিথা ফার্নান্দো।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের নজরকাড়া পারফরমার ছিলেন এ তিনজন। সিরিজের প্রথম ম্যাচে ১০৫ রানের ইনিংস খেলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান করেন মুশফিক। পরের ম্যাচেও তার ব্যাট থেকে আসে ১৭৫ রানের অপরাজিত ইনিংস।

দুই ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি র‍্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন মুশফিক। এক লাফে আট ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে গেছেন এ অভিজ্ঞ তারকা।

একই সিরিজে রানের হিসেবে মুশফিককেও ছাড়িয়ে গেছেন ম্যাথিউজ। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ১৯৯ রানের ইনিংস খেলেন তিনি। পরে দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে অপরাজিত ১৪৫ রান। যার সুবাদে আইসিসি র‍্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে।

মুশফিক-ম্যাথিউজের ব্যাট হাতে দাপট দেখানো সিরিজে বল হাতে আলো ছড়িয়েছেন শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। শ্রীলঙ্কার ইতিহাসে মাত্র দ্বিতীয় পেসার হিসেবে ম্যাচে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। আসিথার তোপেই মূলত ঢাকা টেস্টে পরাজিত হয় বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...