| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার সময় জানালেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ১৩:১৬:০৬
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার সময় জানালেন সাকিব

চারটি ভাগে ভাগ হয়ে উইন্ডিজ সফরে যাচ্ছেন ক্রিকেটাররা। রোববার রাতে রওয়ানা করেছেন দলের কোচিং স্টাফরা। হেড কোচ রাসেল ডমিঙ্গো আর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড যোগ দেবেন দক্ষিণ আফ্রিকা থেকে।

আজ সোমবার রাতে যাবেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানসহ আরো কয়েকজন। এই সফরের শুরুতেই রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তাই ওয়ানডে সিরিজের থাকা সদস্যরা এখনই যাচ্ছেন না। তারা যাবেন টেস্ট সিরিজ চলাকালীন।

এদিকে টেস্ট দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান যাবেন সবার শেষে। জানা গেছে আগামী ১০ বা ১২ জুন দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার। এর আগে টেস্ট দলের বাকি সদস্যরা পৌঁছে যাবেন ক্যারিবীয় দ্বীপে। ইংল্যান্ডে ছুটি কাটিয়ে উইন্ডিজ যাবেন দুই উইকেট রক্ষক লিটন দাস ও নুরুল হাসান সোহান।

দেরিতে যোগ দেয়াটা সাকিবের ক্ষেত্রে এবারই প্রথম নয়। নানা কাজে ব্যস্ত থাকা সাকিব অনেক সময়েই দলের সঙ্গে একত্রিত হয়েছেন সবার শেষে। সবার শেষে যাওয়ার জন্য অ্যান্টিগায় দলের প্রথম দিনের অনুশীলনেও থাকা হবে না এই অল-রাউন্ডারের।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন থেকে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায়। এরপর রয়েছে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ।

১৬ সদস্যের টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান, হাসান মাকমুদ ও কাজী নুরুল হাসান সোহান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...