| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিকালে জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, দেখে নিন সময় সুচি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ১৩:০৮:০৭
বিকালে জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, দেখে নিন সময় সুচি

ম্যাচটি টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়াম বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ২০ মিনিটে মাঠে গড়াবে বলে জানা যায়। শক্তিশালী ব্রাজিল আগের ম্যাচে এশিয়ান আরেক পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। নেইমারের জোড়া গোলে ওই ম্যাচে কোরিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। এবার আরেকটি এশিয়ান দেশের প্রতিপক্ষ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার ফল কী হবে?

আপাতত র‌্যাংকিং কিংবা শক্তির বিবেচনায় ব্রাজিলই এগিয়ে এবং এই ম্যাচে তারাই ফেবারিট। তবে, ফুটবলে অনেক সময় অঘটনও ঘটতে পারে। যেমনটা ঘটছে এবার উয়েফা নেশন্স লিগে। ফ্রান্স, ক্রোয়েশিয়াসহ বেশ কয়েকটি বড় বড় দল হেরে গেছে ছোট দলের কাছে।

যদিও ব্রাজিলের ম্যাচটি প্রীতি ম্যাচ। কোচ তিতের সামনে সুযোগ, তার পুরো দলকে যাছাই-বাছাই করার। কোরিয়ার বিপক্ষে যেমন ৭-৮ টি পরিবর্তন ঘটিয়ে পুরো দলকে মাঠে নামিয়েছিলেন তিনি। জাপানের বিপক্ষেও নিজেদের শক্তিকে ঝালাই করে নেয়ার সুযোগ পাবেন তিতে। ব্রাজিল কোচের দল নিয়ে পরীক্ষা-নীরিক্ষার মাঝে জাপানের কী অবস্থা হয়, সেটাই দেখার বিষয়।

তবে জাপানও ছেড়ে কথা বলবে না হয়তো। এশিয়া থেকে অন্যতম দেশ হিসেবে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারাও। গত সপ্তাহেই আরেক লাতিন দেশ প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে জাপানিরা।

জাপানের বিপক্ষে সর্বমোট ১২টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ১০টিতেই জিতেছে তারা। ২টি হয়েছে ড্র। অথ্যাৎ, ব্রাজিলকে কখনোই হারাতে পারেনি তারা। ঘরের মাঠে এবার প্রথমবারের মত ব্রাজিলকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করার অপেক্ষায় সুর্যোদয়ের দেশটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...