| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিব-মুস্তাফিজদের জন্য সুখবর দিল আইপিএলের দল কেকেআর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ১১:১৯:৫৪
সাকিব-মুস্তাফিজদের জন্য সুখবর দিল আইপিএলের দল কেকেআর

এবার এই প্রসঙ্গে সরব হলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। তিনি দাবি তুললেন, প্রয়োজনে আইপিএলের পুরনো নিয়ম ফিরিয়ে আনা হোক, যাতে বাঙালি ক্রিকেটাররা কলকাতার হয়েই আইপিএল খেলতে পারেন।

আইপিএলের প্রথমদিকে কেকেআরে খেলতেন বাঙালিরা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ঋদ্ধিমান সাহা, সকলেই শাহরুখ খানের দলে হয়ে খেলেছেন। মহম্মদ শামি, শ্রীবত্‍স গোস্বামীও কেকেআরের (KKR) জার্সি গায়ে আইপিএলে খেলেছেন।

কিন্তু দীর্ঘদিন ধরেই বাংলার ক্রিকেটারদের দলে নেয়নি কলকাতার দলটি। আইপিএলের অন্য দলগুলি বাঙালি খেলোয়াড়দের কিনলেও কেকেআর তাঁদের প্রতি উদাসীন। সেই ধারা পালটাতে চান সিএবি প্রেসিডেন্ট।

বত্রিশটি স্কুলকে নিয়ে আয়োজিত একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিষেক ডালমিয়া । সেই সময়ই তাঁকে বলতে শোনা যায়, ‘বাঙালি প্লেয়ারদের কেকেআরের হয়ে খেলতে দেখলে ভাল লাগে। আইপিএলের পুরনো ‘ক্যাচমেন্ট এরিয়া নীতি’ ফিরিয়ে আনতে অনুরোধ জানিয়েছি বিসিসিআইকে।’

প্রসঙ্গত, আইপিএল শুরু হওয়ার সময়ে ক্যাচমেন্ট এরিয়া নীতি বলবত্‍ ছিল। এই নীতি অনুসারে প্রত্যেক দলকে নিজের রাজ্য থেকে কম করে চার জন ক্রিকেটারকে দলে নিতে হবে। কিন্তু পরবর্তী সময়ে এই নীতি বাতিল করা হয়।

যে টুর্নামেন্টের ফাইনাল দেখতে গিয়ে এই কথা বলেছেন অভিষেক, সেই টুর্নামেন্টের অন্যতম স্পনসর কেকেআর। অভিষেক বলেছেন, ‘আশা করি তরুণ নাইটরা উঠে আসবে এই ধরনের টুর্নামেন্ট থেকে। উঠতি ক্রিকেটারদের উন্নতির জন্যই কেকেআরের দেওয়া অর্থ ব্যবহার করা হবে।

প্রত্যেক স্তর থেকেই যেন ক্রিকেটারেরা উঠে আসতে পারে, সেই কারণেই এমন টুর্নামেন্টের দিকে নজর রাখা হয়।’ সদ্যসমাপ্ত আইপিএলে (IPL 2022) ছয় জন বাঙালি ক্রিকেটার খেলেছিলেন।

প্রয়োজনে আইপিএলের পুরোনো নিয়ম ফিরিয়ে আনা হোক, যাতে বাঙালি ক্রিকেটাররা কলকাতার হয়েই আইপিএল খেলতে পারেন।

আইপিএলের অন্য দলগুলি বাঙালি খেলোয়াড়দের কিনলেও কেকেআর তাঁদের প্রতি উদাসীন।এই নীতি অনুসারে প্রত্যেক দলকে নিজের রাজ্য থেকে কম করে চার জন ক্রিকেটারকে দলে নিতে হবে। এমন কি বাংলাদেশ থেকে সাকিব মুস্তাফিজদের কেনার টার্গেট থাকবে বলে মনে করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...