| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এস্তোনিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টাইন মেসি একাই

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৬ ১০:৪০:৩৯
এস্তোনিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টাইন মেসি একাই

স্পেনের স্তাদিও এল সাদারে রোববার রাতে প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। যার সবকটি গোলই করেছেন মেসি। দলটা ইউরোপের হলেও অনেকটা পিছিয়ে। বলা যায় আর্জেন্টিনার বিপক্ষে কোনোরকম প্রতিরোধই দেখাতে পারেনি দলটা।

ইতালিকে ৩-০ গোলে হারানোর তরতাজা স্মৃতি নিয়ে এস্তোনিয়ার বিপক্ষে মাঠে শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। অবস্থা এমন দাঁড়ায় ডি-বক্স ছেড়ে উপরেই ওঠা সম্ভব হচ্ছিল না এস্তোনিয়ার খেলোয়াড়দের।

গোল আসে ম্যাচের ৮ মিনিটের মাথায়। আর্জেন্টিনার হেরমান পেস্সেইয়াকে ফাউল করেন এস্তোনিয়ার গোলরক্ষক। তাতেই মিলে যায় পেনাল্টি। সফল স্পট কিক থেকে গোল আদায় করেন মেসি।

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে আবারও গোল পান মেসি। এবার গোমেজের এসিস্ট থেকে পাওয়া বল জালে জড়ান। বিরতি থেকে ফিরে এসে খুব বেশি সময় নেননি হ্যাট্রিক করতে। মাত্র দুই মিনিট পরেই নাউয়েল মেলিনার এসিস্ট থেকে বল পেয়ে সোজা কিক নেন জালে।

মাঝে কিছুটা সময় এস্তোনিয়াকে চাপে না রাখলেও ৭১ মিনিটে আবারও গোল করেন মেসি। এর আগে জাতীয় দলের হয়ে তিনের বেশি গোলের দেখা না পাওয়া মেসি মিনিট পাঁচ পরে আবারও জাল খুঁজে নেন। এ নিয়ে দেশের হয়ে ৮৬ গোল করলেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...