| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রুটের বিশেষ উপহার দিয়ে শুরু স্টোকস-ম্যাককুলাম অধ্যায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৫ ২০:২২:৫৮
রুটের বিশেষ উপহার দিয়ে শুরু স্টোকস-ম্যাককুলাম অধ্যায়

লর্ডসের এই টেস্টে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি শেষে উল্টো চাপে পড়ে হার উঁকি দিচ্ছিল ইংলিশ দল ইংল্যান্ডদের। সেখান থেকে সাবেক অধিনায়ক রুটের অপরাজিত ২৬তম টেস্ট শতক ও অধিনায়ক স্টোকসের দারুণ অর্ধশতকে কিউইদের বিপক্ষে জয়ে নতুন অধ্যায় শুরু করলো ইংল্যান্ড। এই ম্যাচে স্টোকস ও ম্যাককুলাম দুইজনই হলেন ঘরের শত্রু বিভীষণ। স্টোকস তো কেবল কিউই বংশোদ্ভুত অপরদিকে ম্যাককুলাম তো রীতিমতো নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কই ছিলেন।

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে লর্ডসে চিত্রপট বদলিয়েছে বেশ অনেক খানি। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে জেমস অ্যান্ডারসন ও ম্যাথু পটের বোলিং তোপে মাত্র ১৩২ রানে থেমে যায় কিউইরা। এই দুই ইংলিশ পেসার নেন ৪টি করে উইকেট।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪১ রানে থেমে যায় ইংল্যান্ডও। কিউই দুই ফ্রন্টলাইন পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট ৭ উইকেট শিকার করে নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৮৫ রান তোলে সফরকারী নিউজিল্যান্ড।

দলটির পক্ষে দ্বিতীয় ইনিংসে ড্যারিল মিচেল শতক হাঁকিয়ে ১০৮ রান করেন। আরেক ব্যাটসম্যান টম ব্লান্ডেল ৯৬ রান করে ফিরেন।

চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য তখন ২৭৭ রান। এই রান তাড়া করতে নেমে শুরুতেই পথ হারিয়ে ফেলে ইংলিশরা। মাত্র ৬৯ রানে হারায় ৪ উইকেট। এরপর ১ রান করে স্টোকসও বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে নতুন নেতৃত্ব পাওয়া স্টোকস যেন ভাগ্য নিয়েই নেমেছেন।

ডি গ্র্যান্ডহোমের নো বলের সুবাদে মাঠে ফেরেন স্টোকস। শেষ পর্যন্ত রুটের সঙ্গে ৯০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান স্টোকস। নিজে অবশ্য ৫৪ রান করে ফেরেন। বেন ফোকসকে নিয়ে বাকি কাজ সারেন সাবেক অধিনায়ক রুট। ইংল্যান্ড জেতে ৫ উইকেটে।

ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা রুট নিজের ২৬ তম শতক তুলে দলের জয় নিশ্চিত করেন ১১৫ রানে অপরাজিত থেকে। এই রান করার পথে চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...