| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান নিয়ে নতুন মন্তব্য করলেন মোহাম্মদ ইউসুফ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৫ ১৯:৩৯:৫৯
পাকিস্তান নিয়ে নতুন মন্তব্য করলেন মোহাম্মদ ইউসুফ

পাকিস্তানের এই ব্যাটিং কোচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরুর আগে এক ভিডিও বার্তায় কথা বলেছেন। তিনি মনে করেন ৩৫০ এর বেশি রান করতে হলে ব্যাট হাতে বড় রান করতে হবে ওপেনারদের। তাদের কাছে অন্তত ৭০ রান চান পাকিস্তানের এই কোচ।

তিনি বলেছেন, 'আধুনিক ক্রিকেটে ৩৫০ নিয়মিত স্কোর এবং এমনটা করতে হলে আমাদের ওপেনারদের দারুণভাবে ইনিংস পরিকল্পনা করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই আমাদের ৭০ রান করতে হবে প্রথম ১০ ওভারে এবং আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই এটা করতে পারে।'

পাকিস্তানের মিডল অর্ডারও বড় রান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ইউসুফ। তিনি বলেন, 'আমাদের মিডল অর্ডারের কম্বিনেশন দারুণ, খুশদিল শাহর মতো কেউ যে স্ট্রাইক রোটেড করে খেলতে পারে। সেই সঙ্গে বড় শটও খেলতে পারে।'

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম বাবর আজম। ইউসুফ মনে করেন বাবর বড় শটের সঙ্গে স্ট্রাইক রোটেড করেও খেলতে পারেন। সেই সঙ্গে রিজওয়ানের রানিং বিটুইন দ্য উইকেট ও প্রতিপক্ষকে চেপে ধরার সামর্থ্যে মুগ্ধ পাকিস্তানের সাবেক এই ব্যাটার।

ইউসুফ বলেন, 'বাবর একজন বিশ্বমানের খেলোয়াড়। সে স্ট্রাইক রোটেড করে খেলার সঙ্গে সুযোগ পেলে বড় শটও খেলতে পারে। বিশেষ করে রিজওয়ান গত কয়েক বছর ধরে দারুণ খেলছে। সে সবসময়ই প্রতিপক্ষ দলকে চাপে রাখে। এমনকি রানিং বিটুইন দ্য উইকেটেও সে দারুণ।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...