| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘কিন্তু প্রশ্নটা ছিল খুবই স্টুপিড...আমার মনে হয়’- রেগে আগুন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৫ ১৫:৫৪:৪০
‘কিন্তু প্রশ্নটা ছিল খুবই স্টুপিড...আমার মনে হয়’- রেগে আগুন তামিম

কিন্তু এই মন্তব্যে যে একদমই সায় নেই সেটা পরিস্কার জানিয়ে দিয়েন তামিম ইকবাল। চারে ব্যাটিং করা নিয়ে প্রশ্নকে ‘স্টুপিট’ বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিানায়ক।

দেড় দশকের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭০ ম্যাচ খেলে ৪২৯ ইনিংস ব্যাটিং করেছেন তামিম। তার ৪২৮ ইনিংসেই খেলেছেন ওপেনার হিসেবে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেফস্টুরুম টেস্টে ৪৯ মিনিট ফিল্ডিংয়ের বাইরে থাকার জন্য ওপেনার হিসেবে ব্যাটিংয়ে নামতে পারেননি। ব্যাটিং করতে নামতে হয়েছিল চার নম্বরে।

ওই ঘটনা বাদ দিলে সব ইনিংসই ওপেনার হিসেবে খেলেছেন তামিম। ঘরোয়া ক্রিকেটেও ওপেনিংয়ে ব্যাটিং করেন তিনি। সেই তামিমকে চারে পাঠালে তিনি দুর্দান্ত করবেন বলেছিলেন জেমি সিডন্স। তামিম সাফ জানিয়ে দিলেন, সিডন্সের সঙ্গে তিনি একমত নন। বিজ্ঞাপন

রোববার (৫ জুন) দুই বছরের জন্য রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন তামিম। অনুষ্ঠানে তামিমের দিকে চারে ব্যাট করা নিয়ে প্রশ্ন ছুটে যেতেই যেন খ্যাপে গেলেন তারকা ক্রিকেটার। বিজ্ঞাপন

তামিম বলেন, ‘আপনার কাছে কি মনে হয় আমার আমার এই নাম্বার ফোর করাটা ব্যাটার না ওপেন করাটা ব্যাটার? আমার কাছে মনে হয় যে প্রশ্নটা যে ব্যক্তি করেছে, আমি জানি না ওর মাথার মধ্যে কি আছে না আছে...আমার কোনো ধারনা নেই। কিন্তু প্রশ্নটা ছিল খুবই স্টুপিড...আমার মনে হয়।’

তামিম বলেছেন, ‘আমি নিজের কাছে চারে ব্যাটিং করার কোনো কারণই খুঁজে পাই না। ১৭ বছর ধরে আমি ওপেনিংয়ে ভালোই করছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...