ওপেনিংয়ে নেমে ১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেললেন আশরাফুল
ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের ম্যাচে ক্লাবটির হয়ে ড্যাডি সেঞ্চুরি হাঁকিয়েছেন আশরাফুল। ওপেনিংয়ে নেমে ১৮২ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন এই তারকা ক্রিকেটার। কোয়ার্নডন ক্রিকেট ক্লাবের বিপক্ষে আশরাফুলের এই ইনিংসের ফলে লুনিংটন ৮ উইকেটে করেছে ২৬৮ রান।
ম্যাচে লুনিংটনের পাঁচ ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়ে ফিরেছেন। মাত্র ৬৬ রানে ৭ উইকেট হারিয়েছিল দলটি। সেখান থেকে আশরাফুল নয়ে নামা ব্যাটসম্যান রায়ান ওয়ারকে নিয়ে ১৪৭ রানের জুটি গড়েন। যেখানে বেশিরভাগ রানই ছিল আশরাফুলের। ১৩৬ বলে ৩২ চার ও ২ ছয়ে ১৩৩ স্ট্রাইক রেটে ১৮২ রান করেন আশরাফুল। ম্যাচে লুনিংটনের ৬৭ ভাগ রানই এসেছে এই তারকার ব্যাট থেকে।
জবাবে কোয়ার্নডন ১২৫ রানে অলআউট হয়ে যায়। আশরাফুলের লুনিংটন জেতে ১৪৩ রানে। বল হাতেও দারুণ সফল ছিলেন আশরাফুল। ইনিংসের শুরুতে বল হাতে তুলে নিয়ে ৬ ওভার বোলিং করে ১০ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন এই তারকা। অলরাউন্ডিং পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা।
এবারের মাইনর কাউন্টি লিগে আশরাফুল এর আগে আরেকটি শতক হাঁকিয়েছিলেন। সেই ম্যাচে করেছিলেন ১০৭ রান। এখন পর্যন্ত ৭ ম্যাচের ৭ ইনিংসে ব্যাটিং করে প্রায় ৭০ গড়ে ৪১৯ রান করেছেন আশরাফুল। এছাড়াও বল হাতেও মোট ৯ উইকেট সংগ্রহ করেছেন বাংলাদেশি এই তারকা।
গত মে মাসে মাইনর কাউন্টি খেলতে ইংল্যান্ডে যান বাংলাদেশি এই ক্রিকেট তারকা। এবারের আসরে মোট ২০টি ম্যাচ খেলবেন ৩৭ বছর বয়সী আশরাফুল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
