| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৬০ বছর পর হাঙ্গেরির কাছে লজ্জার হার হারলো ইংল্যান্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৫ ১১:৫৬:০২
৬০ বছর পর হাঙ্গেরির কাছে লজ্জার হার হারলো ইংল্যান্ড

৬০ বছর ইংলিশদের হারাতে পারেনি হাঙ্গেরিয়ানরা। অবশেষে ৬০ বছরের সেই আক্ষেপ ঘুচলো তাদের। উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করলো হাঙ্গেরিয়ানরা। হাঙ্গেরির হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ডমিনিক সোবোসলাই।

আগেরদিন অঘটনের শিকার হয়েছিল ফ্রান্স, ক্রোয়েশিয়া। ডেনমার্কের কাছে হেরেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া হেরেছিল অস্ট্রিয়ার কাছে। আবার বেলজিয়াম ৪ গোল হজম করেছিল নেদারল্যান্ডসের কাছে। অঘটনের সেই ধারা অব্যাহত রেখে হারলো ইংল্যান্ডও।

সর্বশেষ চিলিতে হওয়া ১৯৬২ বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই দলের প্রথম ম্যাচে হাঙ্গেরি জিতেছিল ২-১ গোলে। এরপর গত ৬০ বছরে ১৫বার মুখোমুখি হয়েছিল দু’দল। কিন্তু হাঙ্গেরি একবারও জিততে পারেনি।

ইউরো ২০২০ চলাকালীন হাঙ্গেরির সমর্থকদের বর্ণবাদী ও সমকামীদের বিরুদ্ধে আচরণের জন্য শাস্তি হিসেবে দেশটিকে এই ম্যাচ খেলতে হয় ‘দর্শকশূন্য’ স্টেডিয়ামে। তবু মাঠে ছিল অনেক দর্শক। উয়েফার নিয়মে স্কুল অথবা ফুটবল একাডেমি থেকে ১৪ বা এর কম বয়সী শিশুদের বিনামূল্যে ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে, যদি তাদের সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক থাকেন।

সে কারণেই দর্শক উপস্থিতি ছিল অনেক। তাদের সামনেই দারুণ জমে উঠেছিল ম্যাচটি। ইংলিশদের বিপক্ষে আরও বেশি ব্যবধানে জিততে পারতো স্বাগতিককরা। যদি শেষ মুহূর্তে আন্দ্রেস স্ক্যাফার একটি দারুণ সুযোগ মিস করে ফেলেন।

পরিবর্তিত হিসেবে মাঠে নামার ২ মিনিট পরই হাঙ্গেরিকে পেনাল্টি উপহার দেন রিস জেমস। ৬৬ মিনিটে বক্সের মধ্যে সল্ট নেগিকে বাজেভাবে ফাউল করে ফেলে দেন। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক নিতে আসেন সোবোসলাই। তার শটটি জড়িয়ে যায় ইংল্যান্ডের জালে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...