| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে উইন্ডিজের সিরিজ জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৫ ১১:২৩:০৭
প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে উইন্ডিজের সিরিজ জয়

নতুন অধিনায়ক নিকোলাস পুরানের অধীনে এবারই প্রথম সফর করে ওয়েস্ট ইন্ডিজ। দায়িত্বটা ভালো ভাবেই কাজে লাগিয়েছে পুরান। শেষ ম্যাচে কাইল মায়ার্স ও শামার ব্রুকসের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট খরচায় তিনশ পেরোয় উইন্ডিজ।

এ দিন টসে জিতে আগে ব্যাট করে মায়ার্সের ১০৬ বলে ১২০ ও ব্রুকসের ১১৫ বলে ১০১ রানের সুবাদে বড় সংগ্রহের পথে হাটে উইন্ডিজ। শেষ দিকে দ্রুত উইকেট পড়লেও ততক্ষণে তিনশ পেরিয়েছে উইন্ডিজ। ৩০৮ রানে শেষ হয় উইন্ডিজের ইনিংস।

জবাবে ভালো কিছুর আবাস দিয়েছিল দুই ডাচ ওপেনাররা বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডাউড। ৫৫ বলে ৫৪ করে ফেরেন সিং। এরপর মোসা আহমেদ ৪২ বলে ৪২ করে ফিরলেও ম্যাচে ছিল ডাচরা। ১২১ বলে ৮৯ রান করে ও’ডাউড ফিরলে তাকে অনুসরণ করেতই মনোযোগী হয় ডাচরা। শেষ দিকে দ্রুত উইকেট তুলে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে যান উইন্ডিজ বোলাররা। ২৮৮ রানে অল-আউট হয় ডাচরা। ২০ রানের জয় দিয়ে সিরিজ শেষ করে পুরানের দল।

এরআগে প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ে সিরিজ শুরু করে উইন্ডিজ। পরের ম্যাচে ৫ উইকেটে জয় তুলে নিশ্চিত করে সিরিজও। শেষ ম্যাচে জয় পাওয়ায় হোয়াইটওয়াশটাও পুণ্য করল সফরকারীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...