শেষ হল জার্মানির-ইতালি ফুটবল ম্যাচ, জেনে নিন ফলাফল
ঘরের মাঠে জার্মানির সঙ্গে কোনো রকমে ড্র করে আর্জেন্টাইনদের দেওয়া দুঃখ ভুলল মানচিনির শিষ্যরা। উয়েফা নেশন্স লিগে ইতালির বোলোনিয়ায় গতকাল ০৪ জুন শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের এক ম্যাচে জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে উরো চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইতালিকে লিড এনে দেন লরেন্সো পেল্লেগ্রিনি। এরপর সমতা টানেন জার্মানির জসুয়া কিমিখ।
ফাইনালিসিমির আর্জেন্টিনার কাছে হারের দুঃখ ভুলতে এই ম্যাচের শুরুর একাদশে ১০ পরিবর্তন নিয়ে মাঠে নামে ইতালি। কিন্তু এত পরিবর্তন এনেও লাভ হলো না ইতালি।
আত্মবিশ্বাসী শুরু করা জার্মানি ম্যাচের ৬৮ ভাগ সময়ই বল নিজেদের দখলে রাখে। এই সময়ে আক্রমণ করে ১২বার, যার চারটি ছিল অনটার্গেট শট। বিপরীতে ১১টি আক্রমণ করা ইতালির অনটার্গেট শট ছিল মাত্র দুটি।
দিন ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুদল। দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে লিড পেয়ে যায় ইতালি। ডান দিক থেকে সতীর্থের ছয় গজ বক্সে বাড়ানো ক্রস পেয়ে হালকা ছুঁয়ে দিয়ে জালে পাঠান পেল্লেগ্রিনি।
ইতালির গোল করার উদযাপন শেষ না হতেই ম্যাচে সমতা ফেরায় জার্মানি। ৭৩তম মিনিটে অনেকটা ফাঁকায় বল পেয়ে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন কিমিখ। বাকি সময়ে কোনো গোল না আসলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল
- রাত ২ টায় ফ্রান্স বনাম মরক্কো: পরিসংখ্যান ও ফর্ম কার পক্ষে
- ১৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৩০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আজ রাত ২টায় ফ্রান্স-মরক্কো ম্যাচ: পরিসংখ্যান ও ফর্মে এগিয়ে কে, যেভাবে দেখবেন
- ১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ; ফল দেখুন একক্লিকে
- একটু পর শুরু, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ৬০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- শুরু হলো ফ্রান্স বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল, সরাসরি দেখুন এখানে
- চলছে জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ২য় ওডিআই ম্যাচ; লাইভ দেখুন এখানে
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
