| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মেয়েদের টেস্ট নিয়ে আইসিসি চেয়ারম্যানের নতুন প্রস্তাব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৪ ১৬:১৬:০৭
মেয়েদের টেস্ট নিয়ে আইসিসি চেয়ারম্যানের নতুন প্রস্তাব

এবার আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, তিনিও মেয়েদের টেস্ট ম্যাচ পাঁচদিনের চান। সম্প্রতি বিসিবির টেস্ট ম্যাচ স্পেশালে মেয়েদের ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন। তিনি মনে করেন সবাই চায় মেয়েদের টেস্টও পাঁচদিনের হোক।

তিনি বলেন, 'বেশিরভাগ লোকই বলবে এটা পাঁচদিনের হওয়া প্রয়োজন। যদি এমনটা হয় আমার ব্যক্তিগত অভিমত হলো খেলার জন্য তাদের পাঁচদিনই থাকা জরুরী।'

২০১৭ সাল থেকে এখন পর্যন্ত মেয়েদের পাঁচটি টেস্ট ম্যাচ মাঠে গড়িয়েছে। এর সবকটির ফলাফলই ড্র হয়েছে। মেয়েদের টেস্ট ক্রিকেটেও বাড়তি উন্মাদনা যোগ করতে একদিন বাড়ানোর বিকল্প নেই বলেই মনে করেন বিশ্লেষকরা।

অবশ্য মেয়েদের টেস্ট ক্রিকেট পাঁচদিনের করতে হলে ব্রডকাস্টারদের সহযোগীতা প্রয়োজন বলে মনে করেন আইসিসির চেয়ারম্যান। সেই সঙ্গে মেয়েদের ক্রিকেটের জন্য শক্তিশালী ঘরোয়া ক্রিকেটের প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি।

তিনি বলেন, 'টেস্ট ক্রিকেট খেলতে হলে ঘরোয়াতে আপনার শক্তিশালী কাঠামো থাকতে হবে। আমার মনে হয় না কোনো দেশেই এর অস্তিত্ব রয়েছে। আমি মেয়েদের টেস্ট ক্রিকেটের বিকাশের খুব ভালো গতি দেখতে পাচ্ছি না।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...