| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ছিনতাইকারীর হামলায় ‘২৯টি গুলি’, অল্পের জন্য বাঁচলেন ব্রাজিলিয়ান ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৪ ১৩:০৪:০৪
ছিনতাইকারীর হামলায় ‘২৯টি গুলি’, অল্পের জন্য বাঁচলেন ব্রাজিলিয়ান ফুটবলার

গতকাল ০৩ জুন শুক্রবার ভোরে সাও পাওলো শহরের একটি নৈশ ক্লাব থেকে বন্ধুদের সঙ্গে বের হওয়ার পর তার ওপর ছিনতাইকারী হামলা করে। ঘটনাস্থলে এক পুলিশ সদস্য থাকায় কোনো মতে রক্ষা পান এই তারকা খেলোয়াড়। তবে পুলিশ সদস্যের সঙ্গে গোলাগুলি হয় ছিনতাকারির। আর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয় সেই ছিনতাকারী।

ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, বন্ধুবান্ধব নিয়ে দিবাগত রাত তিনটার পর নৈশ ক্লাব ছাড়ছিলেন এমারসন। তাকে চিনতে পেরে কথা বলার জন্য এগিয়ে যান স্থানীয় এক পুলিশ সদস্য। অটোগ্রাফ নেওয়া ও ছবি তোলা শেষে এমারসনকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন ওই পুলিশ সদস্য। ঠিক সেই সময়ই অস্ত্র হাতে এমারসনের রাস্তা অবরোধ করে এক ছিনতাকারী।

ছিনতাইকারী টের পেয়ে সেই পুলিশ সদস্য নিজের অস্ত্র বের করে গুলি করেন। ব্রাজিল মিলিটারি পুলিশ জানিয়েছে, মোট ‘২৯টি গুলি’ ফায়ার করা হয়েছে। ছিনতাইকারী পেছনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’-তে এমারসন এ নিয়ে শুধু বলেছেন, ‘সময়টা কঠিন। কিন্তু এখন আমি একটু বিশ্রাম নেব এবং পরে এ ব্যাপারে ভাবব।’ নিজের ইনস্টাগ্রামে অবশ্য জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে ভক্তদের সব বলবেন। ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি পোস্টে সেই পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদও জানিয়েছেন এমারসন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...