| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

২০২২ কাতার বিশ্বকাপে দূর্ভাগা আর্জেন্টিনা, লাভবান ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৪ ১০:৩৬:২৭
২০২২ কাতার বিশ্বকাপে দূর্ভাগা আর্জেন্টিনা, লাভবান ব্রাজিল

এদিকে বেশ সহজ গ্রুপেই পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে আছে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। তবে কোনো সহজ ম‍্যাচ আশা করছেন না আর্জেন্টাইন কোচ।

এ ব্যাপারে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেন, ‘যেকোনো দলকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং যে গ্রুপে পড়েছি, তার জন্য আমরা প্রস্তুত। এই গ্রুপে কঠিন সব দল রয়েছে। প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো কতটা কঠিন, তা আমরা জানি। পোল্যান্ড সুইডেনকে ভালোভাবেই হারিয়েছে এবং সৌদি আরব খুব ভালো সুশৃঙ্খল একটি দল।’

গতকাল ড্র সমাপ্তির পর অনেকেই বলছে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বেশ সহজ গ্রুপেই পড়েছে। ‘জি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। কিন্তু গত বিশ্বকাপেও ব্রাজিলের গ্রুপসঙ্গী ছিল সার্বিয়া ও সুইজারল্যান্ড। সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠা ব্রাজিল শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে হেরে যায় বেলজিয়ামের কাছে।

এদিকে ফুটবল প্রেমিদের আশা, গতবারের মতো এবারও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা দেবে ব্রাজিল।

তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা দিতে কিছুটা ঘাম ঝরাতে হবে মেসিদের। উদ্বোধনী দিনেই মাঠে নামছে আর্জেন্টিনা। আর বিশ্বকাপের তৃতীয় দিনে মাঠে নামবে নেইমার-ভিনিসিউসরা।

আর্জেন্টিনার ম্যাচসূচি:

প্রথম ম্যাচ: আর্জেন্টিনা বনাম সৌদিআরব (২২ নভেম্বর)দ্বিতীয় ম্যাচ: আর্জেন্টিনা বনাম মেক্সিকো (২৬ নভেম্বর)শেষ ম্যাচ: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড (৩০ নভেম্বর)

ব্রাজিলের ম্যাচসূচি:

প্রথম ম্যাচ: ব্রাজিল বনাম সার্বিয়া (২৪ নভেম্বর)দ্বিতীয় ম্যাচ: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড (২৮ নভেম্বর)শেষ ম্যাচ: ব্রাজিল বনাম ক্যামেরুন (২ ডিসেম্বর)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...