| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ইংল্যান্ড বোলারদের হতাশ করে সেঞ্চুরির অপেক্ষায় দ্বিতীয় দিন শেষ করল মিচেল-ব্লান্ডেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৪ ০০:০৩:৪২
ইংল্যান্ড বোলারদের হতাশ করে সেঞ্চুরির অপেক্ষায় দ্বিতীয় দিন শেষ করল মিচেল-ব্লান্ডেল

শেষ খবর পাওয়া পর্যন্ত সর্বশেষ স্কোরঃ নিউজিল্যান্ড ৭৯ ওভার খেলে ২৩৬ রান সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে। যেখানে মিচেল ১৮৮ বল খেলে করেন ৯৭ রান ও অন্যদিকে ব্লান্ডেল ১৮২ বল খেলে রান করেন ৯০।

ফলে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডকে চাপ ফেরত দিয়েছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৬ রান তুলেছে কিউইরা। ইতিমধ্যে লিড তাদের ২২৭ রানের।

লর্ডসে প্রথম দিন রীতিমত বিভীষিকা দেখেছেন ব্যাটাররা। টস জিতে ব্যাট করতে নেমেও প্রথম ইনিংসে ১৩২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ইংল্যান্ড থামে মাত্র ৯ রানের লিড নিয়ে, অলআউট হয় ১৪১-এ।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ফের বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। মনে হচ্ছিল, ইংলিশরাই এগিয়ে যাবে এই লড়াইয়ে। কিন্তু ড্যারেল মিচেল আর টম ব্লান্ডেল লড়াকু ফিফটিতে সফরকারীদের চালকের আসনে বসিয়ে দিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে যখন ধুঁকছে কিউইরা, তখনই হাল ধরেছেন মিচেল-ব্লান্ডেল। ইতিমধ্যেই শতরানের জুটি গড়ে ফেলেছেন তারা। ফিফটি পেয়েছেন দুজনই। ব্লান্ডেল ৫৮ আর মিচেল ৫০ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে ৪টি করে উইকেট নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন আর ম্যাথিউ পটস। এবারও তারা ভালো শুরু করেছেন। পটস ২টি আর অ্যান্ডারসনের শিকার এখন পর্যন্ত এক উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...