| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বোলারদের রাজত্ব শেষ করে ইংল্যান্ডের জবাব দিচ্ছে নিউজিল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৩ ২২:৫৮:২৩
বোলারদের রাজত্ব শেষ করে ইংল্যান্ডের জবাব দিচ্ছে নিউজিল্যান্ড

ফলে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডকে চাপ ফেরত দিয়েছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৬ রান তুলেছে কিউইরা। ইতিমধ্যে লিড তাদের ১৪৭ রানের।

লর্ডসে প্রথম দিন রীতিমত বিভীষিকা দেখেছেন ব্যাটাররা। টস জিতে ব্যাট করতে নেমেও প্রথম ইনিংসে ১৩২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ইংল্যান্ড থামে মাত্র ৯ রানের লিড নিয়ে, অলআউট হয় ১৪১-এ।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ফের বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। মনে হচ্ছিল, ইংলিশরাই এগিয়ে যাবে এই লড়াইয়ে। কিন্তু ড্যারেল মিচেল আর টম ব্লান্ডেল লড়াকু ফিফটিতে সফরকারীদের চালকের আসনে বসিয়ে দিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে যখন ধুঁকছে কিউইরা, তখনই হাল ধরেছেন মিচেল-ব্লান্ডেল। ইতিমধ্যেই শতরানের জুটি গড়ে ফেলেছেন তারা। ফিফটি পেয়েছেন দুজনই। ব্লান্ডেল ৫৮ আর মিচেল ৫০ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে ৪টি করে উইকেট নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন আর ম্যাথিউ পটস। এবারও তারা ভালো শুরু করেছেন। পটস ২টি আর অ্যান্ডারসনের শিকার এখন পর্যন্ত এক উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...