| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতে ঘরোয়া লিগে খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৩ ২১:৪৫:৩৮
আরব আমিরাতে ঘরোয়া লিগে খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজরা

অন্যদিকে আইপিএলে নরকিয়া দলে ফেরার পর আর একাদশে সুযোগ পাননি টাইগার পেসার মুস্তাফিজ। দিল্লির হয়ে সবগুলো ম্যাচে একাদশে সুযোগ না পেলেও দিল্লির জার্সিতে আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেতে পারেন মুস্তাফিজ।

শুধু মুস্তাফিজ নয়, টুর্নামেন্টটিতে খেলার সুযোগ থাকছে নরকিয়া, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদেরও। আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ড্রাফট বা নিলামের আগে নিজেদের আইপিএল দল থেকে চারজন করে ক্রিকেটার নিতে পারবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। তবে টুর্নামেন্টটিতে খেলার জন্য অনাপত্তি পত্র নিতে হবে নিজস্ব দেশের ক্রিকেট বোর্ডের।

বিষয়টি নিশ্চিত করেছেন সংযুক্ত আারব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাধারণ সম্পাদক ‍মুবাশির উসমানি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দ মতো চারজন ক্রিকেটার ড্রাফট বা নিলামের আগে নিতে পারবে। যা আমরা পরে (ড্রাফট নাকি নিলাম) সিদ্ধান্ত নেবো। এটি যেকোনো খেলোয়াড় হতে পারে, যার নিজস্ব বোর্ডের অনাপত্তি পত্র রয়েছে।’

দিল্লি ছাড়াও আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে দল রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। চাইলে দিল্লির মতো করে আন্দ্রে রাসেল, সুনীল নারিনকে দলে নিতে পারে কলকাতা। আর মুম্বাই দলে ভেড়াতে পারে কাইরন পোলার্ড, টিম ডেভিড ও জফরা আর্চারের মতো ক্রিকেটারদের।

আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজিরা ছাড়াও টুর্নামেন্টটিতে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকের গ্ল্যাজার পরিবার, ভারতের আদানি গ্রুপ এবং ক্যাপ্রি গ্লোবালের দল। ২০২৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি। স্কোয়াড বানাতে ২ মিলিয়ন ডলার করে খরচ করতে পারবে দলগুলো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...