"সাকিব ভাই থাকতে আমার নাম কেনইবা এলো"
এই অনুষ্ঠানেই উঠে এলো টেস্ট দলের অধিনায়কত্ব প্রসঙ্গ। যেখানে মিরাজকে ভাবা হচ্ছিল, অন্যতম যোগ্য দাবিদার। শেষ পর্যন্ত সাকিবই হয়েছেন অধিনায়ক। যা নিয়ে কথা বলতে গিয়ে মিরাজ বিস্ময় প্রকাশ করেন, সাকিবের মতো বড় ক্রিকেটার থাকতে কীভাবে তার নাম আসলো!
মিরাজ বলেন, ‘যেখানে সাকিব ভাই আছেন, সেখানে কীভাবে আমার নাম এলো! সাকিব ভাই একজন অভিজ্ঞ ক্রিকেটার। যদি আপনারা দলের বর্তমান অবস্থা বিবেচনা করেন, তবে সাকিব ভাই-ই সেরা।’
সম্প্রতি আঙুলের চোট থেকে সেরে উঠা মিরাজ এই মুহূর্তে জাতীয় দলের নেতৃত্ব নিয়ে ভাবছেনই না। শুধু নিজের পারফরম্যান্সেই এখন সব মনোযোগ এই তারকা অলরাউন্ডারের।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের চ্যালেঞ্জ নিয়েই আপাতত ভাবছেন মিরাজ। তিনি বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজে আগেও খেলেছি। আমি জানি, আমাদের সামনে কত বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবার আমরা তিন ফরম্যাটেই খেলব।’
গতবার ক্যারিবীয় সফরে টেস্ট সিরিজে দল খারাপ করেছিল, সেটা মনে আছে মিরাজের। তবে এবার সাকিব যেহেতু অধিনায়ক, তাই ভালো কিছুর প্রত্যাশা তার।
মিরাজ বলেন, ‘গতবার আমরা টেস্ট সিরিজে ভালো করতে পারিনি। তবে এবার সাকিব ভাই আছেন, ফর্মেও আছেন তিনি। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আশা করি আমরা ব্যাটিংয়ে খারাপ সময় কাটিয়ে উঠতে পারব।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
