| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টেস্ট অধিনায়ক হিসেবে যাকে সেরা বলে মনে করেন মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৩ ১৯:৪৫:৩৯
টেস্ট অধিনায়ক হিসেবে যাকে সেরা বলে মনে করেন মিরাজ

অধিনায়কত্বের চাপ কাটিয়ে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার লক্ষ্যেই গত ৩১ মে টেস্ট নেতৃত্ব থেকে নিজ থেকেই পদত্যাগের ঘোষণা দেন মুমিনুল। এর দুই দিন পর টাইগারদের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

২ জুন বিসিবির সাধারণ সভা শেষে সাকিবের নাম ঘোষণার সময় নাজমুল হাসান জানিয়েছেন, বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক হওয়ার জন্য তিনটি নাম প্রস্তাব করা হয়েছিলো বোর্ডের মিটিংয়ে। সেখান থেকে অধিনায়ক হিসেবে সাকিব ও তার ডেপুটি হিসেবে লিটন কুমার দাসের নাম ঘোষণা করা হয়। তবে তৃতীয় নাম কার ছিল সেই বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

তবে গণমাধ্যমের ধারণা টেস্ট দলের নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজের নামই হয়ত আলোচনায় এসেছে। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটারের জিতেছেন মিরাজ। সেখানে আজ (৩ জুন) উপস্থিত ছিলেন তিনি। খুব স্বাভাবিকভাবেই তাই মিরাজকে টেস্টের অধিনায়কত্বের বিষয়ে জিজ্ঞেস করা হয়।

সেখানে মিরাজ জানিয়েছেন, সাকিব ভাইয়ের নাম তালিকায় থাকলে, অন্য কাউকে নিয়ে আলোচনার প্রশ্নই আর আসে না। এই অফ স্পিনিং অলরাউন্ডার আরও জানিয়েছেন, এই মুহূর্তে টেস্ট অধিনায়ক হিসেবে তার চোখে সাকিবই সেরা।

মিরাজের ভাষ্যে, ‘সাকিব ভাই যেখানে আছে, সেখানে কীভাবে কী? সাকিব ভাই তো মনে করেন বাংলাদেশকে অনেক দিন লিড করছে। সাকিব ভাই অভিজ্ঞ খেলোয়াড়। বর্তমানে আমাদের দলের অবস্থা অনুযায়ী, আমি মনে করি, সাকিব ভাই সেরা। আরও যে সিনিয়র আছে, দায়িত্ব নেওয়াটা গুরুত্বপূর্ণ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...