ম্যাককালাম-স্টোকসদের শুরুর দিনে ১৭ উইকেটের পতন
লম্বা সময় পর ইংল্যান্ডের টেস্ট একাদশে ফিরেছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। ফিরেই যেন অগ্নিমূর্তি ধারণ করলেন এই দুজন। বিশেষ করে অ্যান্ডারসন এ দিন একটু বেশিই আগ্রাসী ছিলেন।
গতি এবং সুইংয়ে কিউই ব্যাটারদের একেবারেই থিতু হতে দেননি। আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকা কিউই ব্যাটাররা এ দিন একটুও স্বস্তিতে ছিলেন না। এমনকি ইংল্যান্ডের অভিষিক্ত পেসার ম্যাথু পটসও এ দিন বেকায়দায় ফেলে দেন কিউই ব্যাটারদের।
টেস্ট কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের অভিষেকের দিনে অ্যান্ডারসন এবং পটস দুজনই চারটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ব্রড এবং অধিনায়কত্বের নতুন মিশন শুরু করা বেন স্টোকস।
কিউই শিবিরে সর্বোচ্চ ৪২ রানের হার না মানা এক ইনিংস খেলেন কলিন ডি গ্র্যান্ডহোম। এ ছাড়া ২৬ রান আসে পেসার টিম সাউদির ব্যাটে। এই দুজন ছাড়া দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন কেবল তিন জন- ড্যারিল মিচেল (১৩), টম ব্লান্ডেল (১৪) ও ট্রেন্ট বোল্ট (১৪)।
জবাব দিতে নেমে ইনিংসের শুরুটা ভালো মতই করে দুই ইংলিশ ওপেনার অ্যালেক্স লি'স এবং জ্যাক ক্রলি। দুজনে মিলে গড়েন ৫৯ রানের উদ্বোধনী জুটি। এই জুটিতে ভাঙন ধরান কাইল জেমিসন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
