| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়াঃ মালয়েশিয়া পৌঁছেছে বাংলাদেশ দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০২ ২২:৪৯:১০
এই মাত্র পাওয়াঃ মালয়েশিয়া পৌঁছেছে বাংলাদেশ দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় দলের সবার সুস্থ থাকার কথা জানিয়েছেন টিম ম্যানেজার ইকবাল হোসেন। আক্রমণভাগের শক্তি বাড়াতে মাহবুবুর রহমান সুফিলকে দেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।

“ইন্দোনেশিয়া থেকে আজ আমরা মালয়েশিয়া পৌঁছেছি। এখন পর্যন্ত খেলোয়াড়, কোচ, কর্মকর্তা-দলের সবাই সুস্থ্য আছে। ইনশাল্লাহ আগামীকাল সকালে মাহবুবুর রহমান সুফিল যোগ দেবে। আগামীকাল আমাদের কোনো অনুশীলন নেই, রিকভারির জন্য জিমনেশিয়াম ও সুইমিং পুলে সময় কাটাবে ছেলেরা।”

বাংদুংয়ে বুধবার প্রীতি ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। বাছাই সামনে রেখে নিজেদের শক্তি, দুর্বলতা খুঁজে বের করতে এ ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছিল দল।

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে ৮ জুন থেকে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। গ্রুপ পর্বের তিন প্রতিপক্ষই ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮তম) চেয়ে এগিয়ে; বাহরাইন (৮৯তম), তুর্কমেনিস্তান (১৩৪তম) ও স্বাগতিক মালয়েশিয়া (১৫৪তম)। উদ্বোধনী দিনে বাহরাইনের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...