| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে আফগানদের বিপক্ষে দল ঘোষণা করলেন জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০২ ২২:১৮:১৮
চমক দিয়ে আফগানদের বিপক্ষে দল ঘোষণা করলেন জিম্বাবুয়ে

মুজারাবানি নামিবিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে পারেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সর্বশেষ আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে ছিলেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বে রাখা হয়েছে ক্রেইগ আরভিনকে।

আফগানিস্তান সিরিজের জন্য দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার তিনাকা চিভাঙ্গাকে। যদিও গত মাসেই টি-টোয়েন্টিতে নামিবিয়ার বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেক হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের সঙ্গে তুলনা করলে এই সিরিজে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। তিনি ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার এই সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। আগামী ৪ জুন সিরিজটি মাঠে গড়াবে। বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে ৬ ও ৯ জুন। সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

জিম্বাবুয়ে স্কোয়াড-

ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গু, তাকুওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদানে, ওয়েসলে মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, ডিওন এনডলভু, সিকান্দার রাজা, মিলটন শুম্বা ও ডোনাল্ড তিরিপানো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...