| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কিউইদের লজ্জায় ফেলে স্টোকস-ম্যাককালাম অধ্যায় শুরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০২ ২০:৪৮:২৮
কিউইদের লজ্জায় ফেলে স্টোকস-ম্যাককালাম অধ্যায় শুরু

লর্ডসে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানায় দীর্ঘদিন পর দলে ফেরা নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংলিশদের দাপুটে বোলিংয়ে ৪০ ওভারের বেশি টিকতে পারেনি নিউজিল্যান্ড। দলের সর্বোচ্চ ৪২ রান করেন কলিন ডি গ্রান্ডহোম।

নতুন কোচ ও অধিনায়ক ম্যাককালাম-স্টোকস জুটির শুরুটা দুর্দান্ত হলো। ক্রিস সিলভারউডের অবহেলার পাত্র জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রডের প্রত্যাবর্তন হয়ে থাকল রাজকীয়। শুরুতেই কিউইদের টপ অর্ডারে ধস নামান ইংলিশ দুই গতি তারকা। প্রথম ইনিংসে অ্যান্ডারসন নেন ৪টি ও একটি উইকেট ঝুলিতে পুরেন ব্রড।

অন্য প্রান্তে অভিষেক ম্যাচেই কিউইদের গতিতে খাবি খাইয়েছেন ম্যাথিউ জেমস পটস। ২৩ বর্ষী ১৩ রানের বিনিময়ে ফিরিয়েছেন চার ব্যাটারকে। উইলিয়ামসনকে ২ রানে বেন ফকসের ক্যাচ বানানোর পর বোল্ড করে ফিরিয়েছেন ড্যারিল মিচেলকে। টম বান্ডলেও লাইন মিস করে বোল্ড হয়েছেন পটের বলে। অভিষেক দিনে আজাজ প্যাটেলকে ৭ রানে ফিরিয়ে নেন নিজের চতুর্থ উইকেট।

দলীয় ১২ রানে চার টপ অর্ডারকে হারানো দল পঞ্চাশের আগেই হারায় শুরুর ৭ উইকেট। সেখানে কাইল জেমিসন, টিম সাউদি, আজাজ প্যাটেল এবং ট্রেন্ট বোল্টকে নিয়ে শতরান পার করেন গ্রান্ডহোম। ৫০ বলে ৪২ রান করে একপাশে অপরাজিত থাকেন এই ডানহাতি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন পেসার টিম সাউদি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...