| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে জানা গেল যে কারনে অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০২ ১৯:৫১:২৯
অবশেষে জানা গেল যে কারনে অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আজ মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় নাজমুলের বাসভবনে পৌনে সাতটার দিকে এই বৈঠক শুরু হয়। এর আগে ৬টা ৪০ মিনিটে মুমিনুল নাজমুলের বাসায় আসেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুমিনুল বলেন, “বললাম যে শেষ কয়েকটা সিরিজ অধিনায়ক হিসেবে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই সময় টিমকে উজ্জীবিত করতে পারছি না। মনে হয় এ সময় নতুন কাউকে দায়িত্ব দেওয়া ভালো। আপাতত এ কথাগুলো বলে এসেছি। আমিতো বলেছি, এখন উনাদের ব্যাপার, কী সিদ্ধান্ত নেবেন তারা জানেন।”

ব্যাটিংয়ে মনোযোগী হতে নেতৃত্ব ছাড়ছেন মুমিনুল, “আপাতত আমি চাচ্ছি ব্যাটিংয়ে মনোযোগ দিতে, আমার জন্য এটাই ভালো। সামনে বোর্ড মিটিং আছে, ওখানে তারা সিদ্ধান্ত নিবেন।”

রান খরায় থাকলে নেতৃত্ব দেওয়া কঠিন জানিয়ে মুমিনুল বলেন, “দেখেন যখন আপনি ভালো খেলবেন, দল খারাপ করলেও উজ্জীবিত করতে পারবেন। আমিও ভালো খেলতে পারছি না, দলও ভালো করছে না। এই সময়ে অধিনায়কত্ব করা খুবই কঠিন।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...