| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজঃ বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০২ ১৫:৩০:০২
ব্রেকিং নিউজঃ বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার

এবারই প্রথম বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন না জাফর। ২০১৯ সালে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমিতে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। যে কয়েক মাস দায়িত্বে ছিলেন, সেসময় অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেন জাফর।

এর আগে ২০১৮-১৯ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলে গেছেন ভারতীয় এই ওপেনার। ২০২০ সালে মার্চে খেলোয়াড় হিসেবে পেশাদার ক্রিকেটে ইতি টানেন।

এরপর কোচিংকে বেছে নেন পেশা হিসেবে। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের দল পাঞ্জাব কিংসের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়েছে জাফরের।

এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে উত্তরাখণ্ডের হেড কোচ হিসেবেও দায়িত্ব নিয়েছিলেন। তবে রাজ্য অ্যাসোসিয়শনের সঙ্গে মতানৈক্যের কারণে সেই দায়িত্ব ছেড়ে দেন জাফর। গত বছর জুলাইয়ে ওড়িশার হেড কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি।

ভারতের হয়ে ৩১টি টেস্ট খেলেছেন জাফর। পাঁচটি সেঞ্চুরিসহ ৩৪.১০ গড়ে করেছেন ১৯৪৪ রান। ওয়ানডেতেও সুযোগ পেয়েছিলেন দুটি ম্যাচে। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার বড় হয়নি।

ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য কিংবদন্তিদের কাতারেই জাফরের নামটি। ভারতের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। জাফরের সামনে আছেন কেবল সুনিল গাভাস্কার, শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...