| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘বিশ্বকাপ আলাদা জিনিস’: আর্জেন্টিনা কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০২ ১৫:২৭:০৫
‘বিশ্বকাপ আলাদা জিনিস’: আর্জেন্টিনা কোচ

এই জয়ে, এই ম্যাচের সব কিছু যা কি না আর্জেন্টিনার নিজেদের রেকর্ড। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৫ পর্যন্ত ৩১টি ম্যাচ অপরাজিত ছিল তারা। এবার লিওনেল স্কালোনির অধীনে সেই রেকর্ড ভেঙে দিলো মেসির আর্জেন্টিনা। এ রেকর্ড গড়া কিংবা ফাইনালিসিমা জেতার পরেও উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন স্কালোনি।

১৯৮৬ সালের পর বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। তাই গতবছর কোপা আমেরিকা কিংবা এবার ফাইনালিসিমা জিতলেও, স্কালোনির চোখ মূলত বিশ্বকাপ শিরোপায়। এখনের ফর্ম ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপকেই মূল লক্ষ্য হিসেবে ধরেছেন আর্জেন্টিনা কোচ।

উচ্ছ্বাসে ভেসে যাওয়ার আগে নিজ দলকে সতর্ক করে স্কালোনি বলেছেন, ‘বিশ্বকাপ আলাদা জিনিস। আমরা যদি মনে করি কাজ শেষ, তাহলেই বড় সমস্যা হয়ে যাবে। বিশ্বকাপ এটি থেকে পুরোপুরি আলাদা। সেখানে চাপ থাকবে পুরোপুরি ভিন্ন। আমাদেরকে সেটি মোকাবিলা করতে হবে।’

তবে নিজ দলের প্রশংসা করতেও ভোলেননি আর্জেন্টিনার কোচ। মেসি-ডি মারিয়াদের কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্সের প্রত্যাশা জানিয়ে তিনি বলেছেন, ‘আমি চাই দলটা সবসময় এমনই থাকুক। বিশ্বকাপের জন্য যত কমতিই থাকুক না কেন, যখন আমাদের দেখা হবে, আমরা যেনো একইভাবে এগিয়ে যাই।’

লন্ডনের ওয়েম্বলিতে উপস্থিত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্কালোনি বলেছেন, ‘আমাদের জন্য বড় বিষয় হলো, মানুষজন খেলাটি উপভোগ করছে। এটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কঠিন সময়েও সমর্থকরা দলের খেলা পছন্দ করছে- এটিই বড় জিনিস।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...