| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অবসর নেওয়ার প্রশ্নে কড়া জবাব দিলেন লিওনেল মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০২ ১৪:৫৮:৪২
অবসর নেওয়ার প্রশ্নে কড়া জবাব দিলেন লিওনেল মেসি

টিওয়াইসি স্পোর্টসে প্রকাশিত এক একান্ত সাক্ষাৎকারে মেসি বলেছেন ২০২৬ বিশ্বকাপে তার সম্ভাবনা নিয়েও। কাতার বিশ্বকাপের আগে, আগামী জুনেই ৩৫ বছর পূর্ণ হবে মেসি। তারপরের বিশ্বকাপ হবে ২০২৬ সালে; যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। তখন তার বয়স হবে ৩৯। ওই বয়সে ফুটবল খেলা চালিয়ে যাওয়া এবং বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া ভীষণ কঠিন। মেসি নিজেও মানছেন সেটি।

মেসি বলেন, “সত্যিটা হলো আমি শুধু এই বিশ্বকাপ নিয়ে ভাবছি, এরপর দেখা যাবে কী হয়। অনেক কিছুই ঘটতে পারে, ফুটবল খুব পরিবর্তনশীল। সত্যিই এটা আমার কাছে খুব কঠিন বলে মনে হচ্ছে। কিন্তু বিষয়টি এই মুহূর্তে আমার কাছে স্পষ্ট নয়।”

তিনি বলেন, “একটা সময় যেমন কল্পনায়ও ছিল না আমি বার্সেলোনা ছাড়া অন্য কোথাও খেলব। কিন্তু হঠাৎ একদিন আমাকে চলে যেতে হলো।” তাই ২০২৬ বিশ্বকাপে তার খেলতে চাওয়া বা খেলা সম্ভব কি-না, তা নিশ্চিত নয়। তবে দরজা আপাতত খুলে রাখলেন মেসি।

এদিকে সব ঠিক থাকলে এবার মেসির মতো পঞ্চম বিশ্বকাপ খেলবেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গিলের্মো ওচোয়া ও আন্দ্রেস গুয়ার্দাদো। আগে এই কীর্তি গড়েছেন কেবল মেক্সিকোর আন্তোনিও কারবাহাল ও রাফায়েল মার্কেস, জার্মানির লোথার মাথাউস এবং ইতালির জানলুইজি বুফনের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...