| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ম্যাককালামের প্রস্তাবে রাজি ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০২ ১২:৩৩:০৬
ম্যাককালামের প্রস্তাবে রাজি ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটার

যদিও তাকে দেখা যেতে পারে ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে। এমনটাই চাওয়া ব্রেন্ডন ম্যাককালামের। ইংল্যান্ডের নব্য টেস্ট কোচের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন মঈন।

মঈন টেস্ট ছেড়েছেন আগেই। ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে পুরোপুরি অলরাউন্ডারও বনে গেছেন। তবে মঈনের সামর্থ্যের কথা পুরোপুরি মনে আছে ম্যাককালামের। মঈনের সঙ্গে যোগাযোগও করেছেন তিনি।

ম্যাককালামের সঙ্গে যোগাযোগের ব্যাপারে মঈন বলেন, 'বাজ (ম্যাককালাম) আমাকে বার্তা পাঠিয়েছিল। সে জানতে চেয়েছিল আমি খেলতে চাই কিনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আমি তার সঙ্গে খেলেছি। সে যেভাবে কাজ করে সেটা আমি উপভোগ করেছি।'

'আমরা তখন কথা বলেছি। সে জানতে চেয়েছে যদি সামনে কোনও সফর থাকে তাহলে আমি খেলতে চাই কিনা। আমি বলেছি, 'আমাকে ডাক দিও'। আমরা আলোচনা করব। আমার দরজা খোলা।'

অবসর নেয়ার আগ পর্যন্ত ক্যারিয়ারে ৬৪ টেস্ট খেলেছিলেন মঈন। ব্যাট হাতে করেছিলেন দুই হাজার ৯১৪ রান। বল হাতে উইকেট নিয়েছিলেন ১৯৫টি।

এদিকে মঈন ছাড়াও আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন ও জস বাটলারকে টেস্ট দলে নিয়মিত চান ম্যাককালাম। ইতোমধ্যেই নতুন অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের অভিজ্ঞ দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে দলে ফিরিয়েছেন ম্যাককালাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...