| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

একটু পরেই এক চমক নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০২ ০০:০৯:১০
একটু পরেই এক চমক নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

ওয়েম্বলিতে ফাইনালিসিমার ম্যাচে নামার আগে অবশ্য কিছুটা ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচে মার্কোস আকুনাকে পাচ্ছে না দলটি। ইনজুরি থেকে সেরা উঠলেও এখনও খেলার মতো সম্পূর্ণ ফিট নন তিনি।

লেফটব্যাক হিসেবে বরাবরই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির প্রথম পছন্দ আকুনা। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন সেভিয়ার এ ডিফেন্ডার। কিন্তু ফিটনেস ইস্যুতে কোনো ছাড় দিতে রাজী নন এ কোচ।

মূলত ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কোচ। তার জায়গায় এক চমক, খেলবেন আয়াক্সের নিকোলাস তাগলিয়াফিকো। সবশেষ ইকুয়েডর ম্যাচেও খেলেছিলেন তিনি।

তবে আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন আকুনা। সদ্যই হ্যামস্ট্রিং সমস্যা থেকে কাটিয়ে উঠেছেন তিনি। এছাড়া ইনজুরির কারণে লিয়েন্দ্রো দানিয়েল পারাদেসকে পাচ্ছে না দলটি।

ইকুয়েডরের বিপক্ষে খেলা সে ম্যাচ থেকে অবশ্য আমূল পরিবর্তন আসছে একাদশে। ফিরেছেন আনহেল দি মারিয়া, এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা লুকারো, ক্রিস্তিয়ান রোমেরো, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজ।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা লুকারো, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পাল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও আনহেল দি মারিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...