| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সুধু সাকিব নয়, টেস্ট অধিনায়ক হওয়ার তালিকায় আরো ৩ জনের নাম জানালেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০১ ২৩:৪০:৫৪
সুধু সাকিব নয়, টেস্ট অধিনায়ক হওয়ার তালিকায় আরো ৩ জনের নাম জানালেন বিসিবি

এই বৈঠক শেষে সাংবাদিকদের মুমিনুল বলেন, ‘শেষ কয়েকটা সিরিজ অধিনায়ক হিসেবে অবদান রাখতে পারছি না। এসময় দলকে অনুপ্রাণিত করতে পারিনি।

আমার কাছে মনে হয়, নতুন কাউকে দায়িত্ব দেওয়া ভালো। আপাতত এ কথাগুলো বলে আসছি। আমিতো বলে এসেছি, এখন উনাদের ব্যাপার। কী সিদ্ধান্ত নেবেন উনারা জানেন।’

মুমিনুল নেতৃত্ব ছাড়াতে সাকিবই বিসিবির প্রথম পছন্দ। এ ব্যাপারে সাকিব সবুজ সংকেতও দিয়েছেন। তবে সেই সিদ্ধান্ত জানা যাবে ২ জুন। এদিন বোর্ড মিটিং রয়েছে। সেখানেই নেওয়া হবে সিদ্ধান্ত।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘২ জুন আমাদের বোর্ড মিটিং রয়েছে। সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত হবে টেস্ট অধিনায়কের বিষয়টি।

নতুন অধিনায়কের নাম জানার জন্য আরো একদিন অপেক্ষা করতে হবে।’এ ছাড়া সাকিবের অধিনায়ক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি টিটু।

সন্ধ্যায় সাকিবকে নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই, কেন থাকবে না? সাকিব একজন অভিজ্ঞ খেলোয়াড়।

মমিনুলের জায়গায় অভিজ্ঞ কাউকেই দেওয়া হবে এটাই তো সিদ্ধান্ত হবে। তবে সাকিব আজ দেশে চলে এসেছে মানে ওকেই চূড়ান্ত করা হবে তা না।

হতেও পারে, আবার না-ও হতে পারে। এটা আসলে আনুষ্ঠানিকভাবে বলা যায় না’। সাকিব বাদে তালিকায় আরও তিন জনের নাম আছে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...