| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দুই মুসলিম ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ডের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০১ ১৮:৩৪:১৯
দুই মুসলিম ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ডের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

পেসার লুক উড প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে দলে। গত গ্রীষ্মে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়া পেসার ডেভিড পেইন আছেন নেদারল্যান্ডস সিরিজেও। সঙ্গে আছে ব্রাইডন কারস এবং ফিল সল্টের নামও।

সদ্য শেষ হওয়া আইপিএলে অংশ নেওয়া জস বাটলার, মঈন আলি, ডেভিড উইলি এবং লিয়াম লিভিংস্টোন খেলবেন ওয়ানডে সিরিজ। অভিজ্ঞ ব্যাটসম্যান জেসন রয় আছেন এই দলে।

এই প্রথমবার ইংল্যান্ড পুরুষ দল ওয়ানডে সিরিজ খেলতে নেদারল্যান্ডস সফর করবে। আসন্ন সিরিজ দিয়েই ইংল্যান্ডের হেড কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে ম্যাথু মটের।

ইংল্যান্ড স্কোয়াড:এউইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জস বাটলার, ব্রাইডন কারস, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, ডেভিড পেইন, আদিল রাশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে, ডেভিড উইলি এবং লুক উড।

একনজরে ইংল্যান্ড দলের নেদারল্যান্ডস সফর সূচি:

প্রথম ওয়ানডে, ১৭ জুন, অ্যামস্টেলভিনদ্বিতীয় ওয়ানডে, ১৯ জুন, অ্যামস্টেলভিনতৃতীয় ও শেষ ওয়ানডে, ২২ জুন, অ্যামস্টেলভিন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...