| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

তাসকিনের ফিরে আসার গল্প

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০১ ১৭:৫২:২০
তাসকিনের ফিরে আসার গল্প

হারালেও নিজের ওপর আত্মবিশ্বাস ছিল তার, আর এ কারণেই আবারও ফিরতে পেরেছেন এমনটাই মনে করেন তাসকিন। ক্যারিয়ারের সামনের দিনগুলোতেও এটাতে বিশ্বাস রাখতে চান তিনি।

অভিষেকেই গতির ঝড় তোলা তাসকিন সময়ের সঙ্গে চোট আর ফিটনেসের কারণে ধার হারাতে বসেছিলেন। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের শেষের দিকে ছিটকে যান জাতীয় দল থেকে। দল থেকে বাদ পড়ার পরও দমে যাননি, বরং নিজেকে ভেঙ্গে নতুন করে গড়েছেন। ফিটনেসে উন্নতির পাশাপাশি বোলিংয়ে গতি বাড়িয়েছেন।

আর তাতে দীর্ঘ সাড়ে তিন বছর পর ২০২১ সালের জানুয়ারীতে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরে নিজেকে নতুন রূপে চিনিয়েছেন ঢাকা এক্সপ্রেস। এরপর টেস্টে আর টি-টোয়েন্টিতেও ধারাবাহিক হয়েছেন তিনি। মাঝে খারাপ সময়ে দল তার ওপর আস্থা রাখেনি কিন্তু তার বিশ্বাস ছিল তিনি ফিরবেন এবং সেটা করে দেখিয়েছেন।

তাসকিন বলেন, 'টেস্ট ক্রিকেট অনেক স্পেশাল খেলা, এটা সব থেকে কঠিন সংস্করণ। বাকি সবাই গোনায় (মূল্যায়ন) না ধরলেও, যেদিন নিজেই নিজেকে গোনায় ধরা বন্ধ করে দিব, সেদিন সব শেষ হয়ে যাবে। সব কিছু যুক্তি দিয়ে তো হয় না। নিজের আত্মবিশ্বাস থাকলে অনেক কিছুই সম্ভব হয়ে যায়।'

বর্তমান সময়ে তিন সংস্করণেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তাসকিন। দুই বলের ক্রিকেটেই লম্বা সময় দলকে সার্ভিস দিতে চান ২৮ বছর বয়সী এই পেসার। তবে বোর্ড যদি তার খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেটাও মেনে নিতে রাজি এই ডানহাতি পেসার।

তাসকিন বলেন, 'না, আসলে এরকম কোনো চিন্তা-ভাবনা করিনি। আমি এখনও তরুণ। আমি যখন আরও সিনিয়র হব, যখন অনেক চাপ পরবে, তখন বোর্ড সিদ্ধান্ত নেবে কোনটা খেলতে হবে বা কোনটা খেলতে হবে না। ব্যাক্তিগতভাবে আমি তিন সংস্করণেই খেলতে চাই।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...