| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট বিশ্বে নেমে এলো শোকের ছায়া, মারা গেলেন সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০১ ১৬:১৮:৩৭
ক্রিকেট বিশ্বে নেমে এলো শোকের ছায়া, মারা গেলেন সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার

নিজের বাসায় পড়ে আঘাত পাওয়ার পর ওর্থিংয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। যেখানে মঙ্গলবার মৃত্যুবরণ করেন তিনি।

১৯৫৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ১৪ বছরে ইংল্যান্ডের হয়ে ৪৬টি টেস্ট ম্যাচ খেলেছিলেন পার্কস। ’৬৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আরও ৮ বছর ধরে কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলে গিয়েছিলেন পার্কস। পরবর্তী সময়ে ক্লাবটির ম্যানেজারের দায়িত্বও পালন করেছিলেন তিনি। দুই মেয়াদে সাসেক্সের সভাপতিও ছিলেন জিম পার্কস।

পার্কস ক্রিকেটীয় পরিবারে বড় হয়েছিলেন। তার বাবা সিনিয়র জিম, চাচাও সাসেক্সের হয়ে ৪০০ এর বেশি ম্যাচ খেলেছিলেন। একই পথে হেঁটে সাসেক্সের হয়ে খেলা শুরু করেন জিম পার্কসও। ক্লাবটির হয়ে ১৯৪৯ সালে মাত্র ১৮ বছর বয়সে অভিষেক হয় পার্কসের। এরপর ২৯ বছরের ক্যারিয়ারে সাসেক্সের হয়ে ৭৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৩২টি লিস্ট এ ম্যাচ খেলেন পার্কস।

ক্লাবটির হয়ে শুরুতে লেগস্পিনার ও ব্যাটসম্যান হিসেবে শুরু করলেও। বোলিং ছেড়ে পরে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন। সাসেক্সের হয়ে ১০০০ ডিসমিসাল আছে পার্কসের নামের পাশে। জাতীয় দলের হয়েও ১১৪টি ডিসমিসাল আছে এই ক্রিকেটারের। ইংল্যান্ডের হয়ে দুই শতকে ১৯৬২ রানও আছে তার নামের পাশে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...